জনাব আইনমন্ত্রী! এই কার্তিক মাসে আষাড়ে গল্প আর কত শোনাবেন?
পিয়াসের বোন সুন্দরী সহকর্মির মান বাঁচাতে ফালতু কাহিনী বানাতে তিন-চার দিন লেগে গেল?
ক্লাস ফাইবের শিশু মুক্তিযুদ্ধের রণকৌশলের গোপন বৈঠক করছে? হাসবো?
পিয়াসের বাপকে মুক্তিয়োদ্ধাদের সমর্থন বন্ধ করে সুপথে আনতে পিয়াসকে আটক?
আরে .. পাকি আর্মি যেখানে মুক্তিয়োদ্ধা বা আওয়ামীলীগের গন্ধ জানতে পারলেই তার গুষ্ঠি ছাফা করতো।
ঐ সময়কার যে কোন জেলা শহরে অবস্থানকারি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
কোন মুক্তিয়োদ্ধা বা আওয়ামী সমর্থক, বা হিন্দু জেলা শহরে প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। সম্ভব ছিলনা।
পরিবার পরিজন নিয়ে থাকা তো অবিশ্বাস্য!
জনাব আইনমন্ত্রী! পিয়াসের বোনের থেকে শোনা আষাড়ে গল্প বাদ দেন।
উনি মুসলিমলিগার ছিলেন।
উনি শান্তিকমিটির চেয়ারম্যান ছিলেন।
এসব কথা তার পুত্ররা অনেক আগেই বলেছেন। রেকর্ডেড।
তার মহাগুনধর পুত্র পিয়াসও একই রাজাকারি আদর্শ ধারন করতেন, আমৃত্যু তাই করে গেছেন।
*সংযুক্ত*
পিয়াসের তৌফিকা করিম (আমেরিকান চেম্বারের আফতাব আহমেদ এর স্ত্রী) উনি মন্ত্রীর সহকারি নন, আইনমন্ত্রীর ল ফার্মের ..... জুনিয়র।
পারিবারিকভাবে সম্ভবত তারা আত্মীয় ।
তার ইতিহাস বয়ানে কয়েকটি তথ্যবিচ্যূতি আছে।
(১) পিয়াসের বোন তৌফিকা করিম আইনমন্ত্রীর নিজের জুনিয়র, কিন্তু তিনি বলেছেন তার বাবার জুনিয়র। 'নিজের' কথাটা তিনি আড়াল করেছেন।
(২) তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পিয়াস ফাইভে পড়তো, পিয়াসের স্বজনরা বলছেন পিয়াস সেভেন বা এইটে পড়তো,
(৩) আইনমন্ত্রী বলেছেন পিয়াস বাবার একমাত্র সন্তান ছিলেন সেই সময়,
কুমিল্লার লোকজন বলছেন, তার ৭/৮ বছরের আরেকটা ভাই ছিলো।
তিনটি গুরুত্বপূর্ণ তথ্যই যদি ভুল হয়,
তাহলে তার পুরো বক্তব্য আমলে নেওয়ার কারন দেখি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



