somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্ত দেশীয় রেলওয়ে কানেক্টিভিটি মানব সভ্যতার লাইফ লাইন।

২৪ শে জুন, ২০২৪ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শুধুমাত্র ধর্মের কারণে প্রতিবেশীকে শত্রু বানিয়ে রাখা কোন ভালো কাজ হতে পারে না।
সেটা পাকিস্তান বুঝেছে অনেক পরে। ততদিনে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। এখন পারমাণবিক বোমা চিবিয়ে খেলেও লাভ হবে না।
ইউরোপের দিকে তাকান প্রতিটি দেশ রেলওয়ে কানেক্টেড। এমনকি শীতল যুদ্ধের সময়ও সোভিয়েত ইউনিয়নের সাথে ইউরোপ রেলওয়ে কানেক্টেড ছিল। এখনো ইচ্ছে করলে ইস্তাম্বুল থেকে লন্ডন প্যারিস পর্যন্ত ট্রেনে করে যাওয়া যায়।
১৯৬৫ যুদ্ধের আগেও বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত ট্রেনে করে যাওয়া যেত। প্রতিটি দেশে রেলওয়ে কানেক্টিভিটি একটি দেশের লাইফ লাইন। আন্ত দেশীয় রেলওয়ে কানেক্টিভিটি খুবই প্রয়োজনীয়।

ভারতের সাথে আমাদের তো শত্রুতা নেই।
ভারতের সাথে আমাদের কানেক্টিভিটি সেই পাকিস্তান আমল থেকেই ছিল। ভারতে সহজে যাওয়া আসা করার জন্য সস্তা লাল পাসপোর্ট ছিল। ভারতের সাথে বাণিজ্য এবং যাওয়া-আসা সব সময় অব্যাহত ছিল। কিন্তু বাংলাদেশ পৃথক হওয়ার পর পশ্চিমে পরিস্থিতি ভিন্ন। পাকিস্তান বর্ডার সম্পূর্ণ বন্ধ কেউ যাওয়া আসা করেনা। কোন বাণিজ্য নেই। আমরা তো পাকিস্তান স্টাইলে টোটালি বর্ডার বন্ধ করতে পারি না চলাচল বন্ধ করতে পারি না। সেটা আমাদের বেশি ক্ষতি হয়।
আর ঢাকা কলকাতা সরাসরি বাস সার্ভিস তো ১৯৯৭ থেকে আছে, মৈত্রি এক্সপ্রেস ট্রেন ও চলছে। বিএনপি ক্ষমতা আসার পরও বন্ধ করেনি অব্যাহত ছিল।

ইউরোপীয় ইউনিয়ন হওয়ার বহু আগে থেকে ইউরোপের দেশগুলো রেলওয়ে কানেক্টেড। প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও রেলওয়ে লাইন গুলো চালু ছিল। রাশিয়া হয়ে জাপানের কাছে ব্লাডিভষ্টক বন্দর পর্যন্ত। শত্রুতা সত্তেও। আর দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে ব্রিটেন বিচ্ছিন্ন ছিল। কিন্তু ৭০ দশকে সমুদ্রের নিচে অনেক ব্যায়বহুল হওয়ার পরও জোড়া টানেল তৈরি করে বৃটেনের সাথে ফ্রান্স ও ইউরোপের সাথে রেল সংযোগ চালু করা হয়।
ছোট্ট দেশ লুক্সেমবার্গ বেশ নির্ভারভাবেই বৃহৎ প্রতিবেশীদের সাথে টিকে আছে। একই দৃশ্য ল্যাটিন আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলের স্বাধীন দেশগুলোর ক্ষেত্রেও। যেখানে রেল নেই সেখানে বাস আছে, জাহাজ আছে। আর বিমান যোগাযোগ তো আছেই।
রেলওয়ে তথা আন্তদেশীয় যোগাযোগ কানেক্টিভিটি মানব সভ্যতার লাইফ লাইন। বাংলাদেশ থেকে শুধু ভারত কেন, আরো প্রসারিত হয়ে চীন পর্যন্ত যাওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৪ রাত ১১:৪২
১৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×