somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শের সংগ্রামে পরাজিত সৈনিকের শেষ পরিণতি দালালি

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যতদূর মনে পড়ে জগন্নাথ হলের দেয়ালে পড়েছিলাম এ লিখনটি। দেয়াল লিখনটি লিখেছিল বাম কোন একটি ছাত্রসংগঠন বা দল । সংগঠনটির নাম এতদিন পর মনে নেই। বুঝতে অসুবিধা হয়নি বামদেরই একটি শ্রেণিকে লক্ষ্য করে লেখা হয়েছিল তীব্র কষাঘাতপূর্ণ এ কথাটি। দেয়াললিখনকারীদের দৃষ্টিতে আদর্শের সংগ্রামে পরাজিত হয়ে শেষ পর্যন্ত একটি শ্রেণি ক্ষমতা আর হালুয়া রুটির জন্য অপরের দালালি আর লেজুড়বৃত্তি করছে । দেয়াল লিখনটি আমার বেশ মনে ধরেছিল । এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সময় মনে পড়েছে এ দেয়াল লিখনের কথা। ১৫/১৬/ বছর হয়ে গেলেও আজো কথাটি ভুলতে পারিনি। গত কয়েক বছর কথাটি বারবার মনে পড়ছে। বামদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যের পর আবার মনে পড়ল কথাটি। প্রধানমন্ত্রী বলেছেন পাকা পাকা বামগুলোকে তিনি নিয়ে নিয়েছেন। পচাগুলা পড়ে আছে। এরপর ফেবুতে একজনের স্টাটাস দেখলাম- বামরা পাকলে হয় আওয়ামী লীগ আর কাচা থাকলে হয় পচা।
বাম আন্দোলন এক সময় এদেশের মেধাবী তরুন যবুকদের তীব্রভাবে আকর্ষণ করে। তাদের কাছে এটা ছিল একটি আদর্শিক সংগ্রাম। এটা তাদের কাছে এতটাই আদর্শিক ছিল যে জোশের চোটে কেউ কেউ সার্টিফিকেটও নাকি ছিড়ে ফেলেছিল বলে শুনেছি। কিসের ছাতার রুটি রুজি আর গোলামীর চাকরি। গোল্লায় যাক। লুটেরা রাজনীতি আর শোষন বঞ্চনা থেকে মেহনতি মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করতে হবে এই ছিল তাদের ব্রত। যেসব নেতার নীতিকথায় উৎসাহিত হয়ে তরুনরা জীবন বাজি রেখেছিল পরে তারা দেখতে থাকল তাদের গুরুদের অনেকের পদস্খলন, রুটি রুজি এর ক্ষমতার জন্য নোংরামি আর দালালি। মোহ ভাঙ্গতে শুরু করে অনেকের। প্রেসকাবে একটি এসাইনমেন্টে গিয়েছিলাম। এক বাম নেতার মুখেই অন্য বামদের লক্ষ্য করে এমন একটি গালি দিতে শুনলাম যা লেখার যোগ্য নয়। অনেকে আহত হতে পারেন। বামদের মধ্যে তীব্র দলাদলি, গ্রপিংয়ে যারপর নেই অতিষ্ট ছিলেন তিনি। গত ৫ বছর আওয়ামী লীগ সরকারে ডজনখানিক গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সবাই এক সময় কোন না কোন বামদলের সাথে জড়িত ছিলেন। তাদের নিয়ে টিভিতে বিশেষ করে পীর হাবিবুর রহমান সাহেবের তীব্র সমালোচনা শুনেছি অসংখ্যবার। অনেকের মুখে বলতে শুনেছি বঙ্গবন্ধুকে ডোবানোর জন্য দায়ী ছিল বামরা। এখনো আওয়ামী লীগকে ডোবাচ্ছে এরা। বামদের মুখে সুন্দর সুন্দর নীতি আদর্শমূলক কথা, গত ৫ বছরে তাদের কর্মকান্ড এবং সর্বশেষ তামাশার নির্বাচনে তাদের ভূমিকা দেখে আমার কেবলই মনে পড়ছে জগন্নাথ হলের দেয়াল লিখনের কথা।



৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×