somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলজোৎন্না বিলাস

১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে, শৈশবের সেই দাদু-নানুর কোলে বসে শোনা চরকা কাটা চাঁদের বুড়ির গল্প? জোসনা রাতে দাড়িয়াবান্ধা খেলেছি, কখনও বা বাড়ির উঠোনে অথবা বাহির বাড়িতে খেলেছি বউ চি, গোল্লাছুট। বেশিরভাগ খেলেছি লুকোচুরি। সেকি বাঁধভাঙ্গা আনন্দ। আজ মনে পড়লে বুক ভেঙ্গে যায়।

এসকল শৈশব স্মৃতি কিছুটা হলেও ফিরিয়ে আনতে এবারের এ প্রয়াস।

'আমার লাইফে প্রথম কোন ফেসবুক ভিত্তিক ইভেন্টে যোগদানের ঘটনা,
চান্দি পরস রাইতে মাটির সানকিতে আট পদের ভর্তা দিয়ে খাওয়া,, পিদিমের আলোয় পুঁথিপাঠ,, ভেলুয়া, কমলা সুন্দরীর কাহিনী,, তাঁবুতে রাত্রিযাপন। একদিন আগেও মুসাফির বাহিনীর কাউকে চিনতাম না,, একরাতে আমরা যেন এক পরিবারের সদস্য হয়ে গেছি। গভীর রাতে বেলাই বিলে নৌকা চালানা, সাদা শাপলা উঠানো,, বাঁশের মাচাঙে বসে বাঁশি বাজানো, হারমোনিয়াম তবলা,, হ্যামকে বসে দোল খাওয়া, ইত্যাদি লাইফে এক নতুন অভিজ্ঞতার সূত্রপাত হইলো। যতদিন মুসাফিররা আছে তাদের সাথে আছি সবসময় ইনশাল্লাহ। ধন্যবাদ অরন্য বাউলা ভাইকে চমৎকার একটা ইভেন্ট উপহার দেবার জন্য।
“জোৎসনা বিলাস”
''ও কারিগর দয়ার সাগর
ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেনো
আমার মরন হয়"
এই গানটির সাথে আমরা কম বেশী সবাই পরিচিত !
গানটি বাংদেশের কিংবদন্তী প্রয়াত: কথা সাহিত্যিক হুমায়ুন আহাম্মেদ এর একটি জনপ্রিয় চলচ্চিত্রের জনপ্রিয় গান । তিনি শৈল্পীক জোৎসনা দেখার এই ধারাটিকে নতুন করে জনপ্রিয় করেছেন প্রকৃতি প্রেমিদের কাছে । অবশ্য জোৎসনা নিয়ে এই আকুলতা-ব্যাকুলতা আমাদের নতুন কিছু নয় ! প্রকৃতির সাথে আত্মিক অবগাহনের এমন অনন্য উপায় ২য় টি আর নেই !
যান্ত্রিক নাগরিক জীবনের চার দেয়াল থেকে বেড়িয়ে এই জোৎসনা উৎযাপর।
সীমিত সাধ্যের মধ্যে এমন নান্দনিক আয়োজন কমই পাওয়া যায় !
গাজীপুর শহর থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে..... অবাক সৌন্দর্যের গ্রাম "পাকুড়িয়া" আর এই পাকুড়িয়া গ্রামেই ঐতিহাসিক বেলাই বিলের মাঝে ইকো-রিসোর্ট "বেলাই বিলাস"! আপনিও ঘুরে আসতে পারেন খুব সহজে ।
জয়দেবপুর বাজার রেলক্রসিং (কলা পট্রি) থেকে পাকুড়িয়া গামী সিএনজি তে মাত্র ২৫ টাকা ভাড়া ! ২০/২৫ মিনিটে আপনি পৌছে যাবেন পাকুড়িয়া বাজার।
সেখান থেকে ৩/৪ মিনিটের পায়ে হাটা পথ পেরুলেই টলমলে বিলের জলের মাঝখানে দেখতে পাবেন "বেলাই বিলাস" যেনো এক খন্ড ছোট্র দ্বীপ !
প্রতি ভরা পূর্ণিমায়ই আয়োজনে থাকে "জোৎসনা বিলাস"
রাতে দেশীয় রসনা বিলাসে পাবেন রকমারি ভর্তা-ভাজি, শাক-শব্জি, বেলাই বিলের তাজা মাছ সহ মুখোরোচক সপ্ত ব্যঞ্জন ! আর চা নাস্তা তো আছেই ! আবার সকালে পাবেন গরম গরম ভোনা খিচুরী !!!
অনুষ্ঠান আয়োজন : ১৭ অক্টোবর ২০১৬ বিকেল ৪টা
অবশেষে অবাক চাঁদের আলোয় লোকজ গানের আসর ! তখন মনে হবে কবি সত্যিই লিখেছেন...... "এমন চাঁদের আলো
মরি যদি সে ও ভালো
সে মরণ হবে স্বর্গ সমান"
কোনো উদাস গায়েন হয়তো আনমনে গেয়ে উঠবে............
"আমার ভাঙ্গা ঘরে
ভাঙ্গা চালা
ভঙ্গা বেড়ার ফাঁকে.....
অবাক জোৎসনা
ঢুইকা পরে
হাত বাড়াইয়া ডাকে..... ।।


এরপরই বিশাল বনভূমি। সন্ধ্যা মেলানোর পরই সে বনভুমি ভেদ করে এক থালা বিশাল চাদ হঠাৎ করে উদয় হলো। চাঁদের আলোয় দিক দেশ প্রান্তর হেসে উঠেছে। চারদিকে আলোর আল্পনায় অপরূপা হয়ে উঠেছে প্রকৃতি কন্যা। জোসনা ছড়িয়ে পড়েছে শেফালী বনে, গোল চাঁদ আকাশে, হালকা মেঘেরা পাল তুলে ভেসে যাচ্ছে। আমরা চাঁদের আলোর লুকোচুরি খেলা দেখবো, বারবিকিউ পার্টি করবো, ক্যাম্পফায়ার হবে।

- রাতে আমরা জোসনা উপভোগ করবো, শিশিরস্নাত ঘাসের উপর খালিপায়ে হাঁটবো, আধো ঘুম আধো জাগরণে রাস্তার ধারে বসে ধান ক্ষেতের ওধারে বনভূমির উপরে পূর্ণ চাঁদ দেখবো। বারবিকিউ, ক্যাম্পফায়ার করে মধ্যরাতে গিয়ে শুয়ে পড়বো।

- পরেরদিন চিরসবুজ গ্রামের মেঠো পথ ধরে হেটে আবহমান গ্রাম বাংলার রূপ দর্শন করব। প্রাচীণ সভ্যতার পুরাকীর্তি দেখব। দুপুরে কেয়ার টেকার লিটনের রান্না করা খাবার খেয়ে, বালিশ ঢেল ও চ্যায়ার খেলার আয়োজন করবো। সাথে হালকা নাচগান। বিজয়ীরা পুরস্কৃত হবেন।

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×