পাটীগণিতের সবচাইতে জনপ্রিয় মনে হয় বানরের বাঁশ বেয়ে উঠা। তারপর মনে হয় ফুটাওয়ালা চৌবাচ্চা। সাথে বোনাস হিসেবে ছিল অসাধু ব্যাবসায়ী ও গোয়ালা। অসাধু ব্যাবসায়ী তার পন্যের দাম আগেই বাড়িয়ে রাখে ডিসকাউন্ট দিত আর গোয়ালা দুধে পানি মেশতো। বানর, ফুটাওয়ালা চৌবাচ্চা, ব্যাবসায়ী কিংবা গোয়ালা কোনদিন তাদের অপকর্ম স্কুলের প্রশ্নপত্রে থাকার প্রতিবাদ করেনি। এইবার এস এস সি পরীক্ষার প্রশ্নপত্রে ডাক্তারদের একজনকে (আবারো বলছি একজনকে) লোভী বলায় উনারা গোস্বা করেছেন। আমি স্ট্যাম্প এ লিখে দিতে পারি, প্রমানসহ দেখিয়ে দিতে পারি আপনাদের ডাক্তার বাবুদের অধিকাংশই অসৎ উপার্জন করেন। লোভ যেহেতু ষড়রিপুর একটা, তাই মানুষের মধ্যে থাকবেই। কম আর বেশি, বিভিন্ন জিনিশের প্রতি। তাই বলে আপনাদের গাল ফুলানো কিন্তু হাস্যকর। এটাকে যদি গালি হিসেবে নেন, তাহলে বলবো এই গালি আপনাদেরই অর্জন। You have earned it and you deserve it. আর যদি মনে করেন আপনার বাচ্চার সামনে আপনাকে লোভী হিসেবে চিহ্নিত করা হলো তাহলে আমি বলবো আপনি বোকার হদ্দ। কারন আপনার বাচ্চা ছোটকাল থেকেই অসুধ কোম্পানির বিনামুল্যে দেয়া ডায়াপার পড়েছে, অসুধ কোম্পানির দেয়া খাবার খেয়েছে এবং এই পরীক্ষাতেও যে কলম দিয়ে লিখেছে, সেটাও অসুধ কোম্পানি আপনাকে ঘুষ দিয়েছে। নগদ টাকা আর টেস্টের কমিশনের কথা নাই বললাম। C' mon Docs, cheer up. It happens!! ব্যাপার না। চালায়ে যান
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।