ফিট থাকুন, ফিট অবস্থায় মৃত্যুবরণ করুন
পরিশ্রম অস্থায়ি, গৌরব/অহংকার চিরস্থায়ি
ব্যায়াম করা আমার নেশা!
প্রতি রাতে আমি পার্টি করি না, অপচয় করি না,
আমি বোতলের কর্ক খুলি না।
আমি ব্যায়াম করি: দেহের ভারসাম্য ঠিক রেখে আমি একে সামনে ঠেলি,
তারপর আরও কঠিনভাবে ধাক্কা দেই এই দেহকে
মিউজিক ছেড়ে দেই, ঘাম ঝড়াই, দেহকে কষ্ট দেই;
ব্যথা আমার পছন্দ কিন্তু চিকনা দেহ অপছন্দ।
আমি বিরক্তির কারণ হই না, আমাকে বিচার করবেন না:
আপনারা ক্লাবে যেতে পারেন, করে তুলুন জীবনকে চাকচিক্যময়;
জিমের অন্ধকারই আমার ভালো লাগে, সারাদিন, প্রতিদিন!
শুধু সুস্থরাই (ফিট) বেশিদিন বেঁচে থাকবে।
-----------------------------------------------------------------------------
যখন জানলাম কথাগুলো ভারতীয় চলচ্চিত্রাভিনেতা জন অব্রাহামের,
তখনই অবহেলায় আমার মন ভরে গেলো। ‘ও আচ্ছা’ ভুতের মুখে রাম নাম!
আমার দৃষ্টি চলে গেলো তার অভিনীত সিনেমাগুলোতে।
বিভিন্ন মুভিতে তার সৌষ্ঠব দেহ এবং স্থিরচিত্রে
তার উজ্জ্বল সুস্থতার চিত্র আমার কল্পনায় ভেসে ওঠলো।
জন অব্রাহামের প্রতি বিন্দু আগ্রহ আগে আমার ছিলো না।
চলচ্চিত্রাভিনেতা হিসেবে এখনও নেই। জন ছাড়া ভারতীয় চলচ্চিত্রে
আরও অনেকেই আছেন যারা চলচ্চিত্রাভিনেতা হিসেবে
আমার দৃষ্টি কেড়েছেন। জন অনেকেরই হযতো প্রিয় অভিনেতা নন।
কিন্তু প্রেরণাদায়ক ফিটনেস কোচ এবং
সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে জন অব্রাহাম অন্যদের চেয়ে আলাদা।
“আমি অনেকটাই অজ্ঞেয়বাদী, দেহই আমার ধর্ম।
দেহের চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কিছুই নেই,
তাই আমি ব্যায়াম করি।
আমার উদ্দেশ্যে হলো সিক্স-প্যাক নিয়ে বাঁচা
এবং সিক্স-প্যাক নিয়েই যেন মরতে পারি।”
“আমার ফিটনেস মন্ত্রটি তিনমুখী:
ভালো খাবার, ভালো ঘুম এবং পরিমিত ব্যায়াম।”
ফিট দেহ আর সুস্থ মনই তার দিবারাতের উপাসনা-
ফিটনেসই জন অব্রাহামের ধর্ম। ব্যাপারটি পুরোপুরি
অনুকরণীয় না হলেও তার কিছু বিষয়কে
এড়িয়ে যাবার কায়দা নেই!
-----------------------------------------------------------------------------
ভালো কথা, আমি কোন ফিটনেস এক্সপার্ট নই!
তবে ‘আনফিটনেস অাবাটার’ বলতে পারেন
তবে যারা তার ফিটনেস চেতনায় আরেকটু আলোকিত হতে চান, তাদের জন্য কয়েকটি লিংক:
ফিটনেস টিপস এবং জন অব্রাহামের আত্মসাক্ষ্য
জন অব্রাহামের ফিটনেস/ ডায়েট চার্ট
‘আমি একজন মাছ-খাওয়া সব্জিভোজী’

-----------------------------------------------------------------------------
ফটো: গুগল সার্চ এন্জিন
তথ্য: বিভিন্ন উৎস থেকে!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


