somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝগড়াটে মহিলা নিয়ে ছোট গল্প: মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গীকৃত

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আ-কথা কু-কথার জন্য প্রায়ই সমালোচিত হয়ে থাকেন। দেশের সর্বোচ্চ আদালতও প্রধানমন্ত্রীকে রং হেডেড বলে আখ্যা দিয়েছে। ইদানিং প্রধানমন্ত্রীর কথার লাগাম একেবারেই খুলে গেছে। ঝগড়াটে মহিলা নিয়ে একটি ছোট গল্প লিখলাম। গল্পটি মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলাম।

এক ছিল মারাত্নক ঝগড়াটে মহিলা। তার সাথে ঝগড়ায় পারে এমন কেউ নাই। ঝগড়ায় জিতে জিতে তার দিন ভালই কাটছিল। তবে বিপদ হল যখন ঐ এলাকায় তার মতই আর একজন ঝগড়াটে মহিলা আসল। এই নতুন ঝগড়াটে মহিলা খুবই বুদ্ধিমতি। সে কয়েকদিন পুরোনো ঝগড়াটেকে পর্যবেক্ষণ করল। তারপর একদিন দু'জনে ঝগড়া শুরু করল। নতুনজন কৌশলে শুধু ঝগড়া চালিয়ে রাখতে লাগল, পুরোনোজন একাধারে আকথা-কুকথা বলে যেতে লাগল। বকাঝকা করতে করতে পুরোনো ঝগড়াটের অবস্থা কাহিল, মাথা খারাপের অবস্থা। এ রকম সময়ে নতুন ঝগড়াটে বলল, তোমার কেমন মুরোদ (ক্ষমতা) তা জানি। তোমার জামাইতো আমাদের বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে। তোমার মুরোদ থাকলে তোমার জামাই অন্যের বাড়ির কাছ দিয়ে ঘুরঘুর করতো না। নিজের জামাইকে সামলে রাখতে পারো না আবার বড়াই করো। তার কথা শেষ হতে পারল না। পুরোনো ঝগড়াটে বলল, ওরে মাগী, আমি আমার জামাইকে সামলে রাখতে পারি না, আর তুই তোর জামাইরে খুব ঠেকায়ে রাখতে পারিস না? তোর জামাইতো কালকেও আমার সাথে ............. করে গেল। তোর যদি খুব ক্ষমতা থাকতো তাইলে তোর জামাই আমার সাথে এসব করতে আসে নাকি! মহিলা কী বলতেছে তার নিজেরই ঠিক নাই। যেসব মহিলা পাশে থেকে ঝগড়া শুনছিল তাদের একজন দৌঁড়ে গিয়ে পুরোনো ঝগড়াটে মহিলাকে আঁকড়ে ধরল এবং বলল, বু এসব কী কইতেছেন, চুপ করেন। অন্য মহিলাদের কেউ কেউ মুখ টিপে হাসছিল, কেউ কেউ দু:খ করছিল। আর নতুন ঝগড়াটে চুপ করে দাঁড়িয়ে ছিল। যাহোক, পুরোনো ঝগড়াটে মহিলা এক সময় শান্ত হল এবং বুঝতে পারল সে কী বলে ফেলেছে। সে আশ্চর্য্য রকমের চুপ হয়ে গেল। অন্য অনেকে যারা পুরোনো ঝগড়াটে মহিলাকে অপছন্দ করতো, তারাও চুপ হয়ে গেল। শুধু নতুন ঝগড়াটে মহিলা পুরোনো ঝগড়াটে মহিলার কাছে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলল। তারপর দু'জনে এক সাথে কিছুক্ষণ কাঁন্না করল। এরপর থেকে তাদেরকে আর কেউ ঝগড়া করতে শোনেনি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×