somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাংলাদেশ...তুমি জাগ্রত জনতার!!! (ছবি ব্লগ)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলা থেকে এখন পর্যন্ত যতবার মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন নিয়ে যখনি কোন সিনেমা বা নাটক দেখেছি প্রতিবার সবচাইতে ভালো লাগতো স্লোগান দেয়া দেখতে। খুব ইচ্ছে হত ঠিক ওইভাবে রাস্তায় নেমে স্লোগান দিতে।কিন্তু ধরেই নিয়েছিলাম এমন স্লোগান দেয়ার সুযোগ মনে হয় আর পাবো না। সারা দেশ যখন কতিপয় রাজনৈতিক দলের নোংরা আর স্বার্থসিদ্ধ রাজনীতির চাপে তিক্ত বিরক্ত ঠিক তখনি দেশ আর জাতি এক হয়ে জেগে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে। এখানে নেই কোন বিভেদ, নেই কোন রাজনীতি। সবার লক্ষ্য একটাই, “রাজাকারদের ফাঁসি চাই”। “দেশদ্রোহীদের শাস্তি চাই।“ সবার স্লোগান একটাই "৭১ এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার", "তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা"।




আমি ৫২র ভাষা আন্দোলন দেখিনি, দেখিনি ৭১ এর মুক্তিযুদ্ধ। দেশের মঙ্গলের জন্য কোন আন্দোলন দেখিনি। দেখেছি নোংরা রাজনীতির যুদ্ধ। তাই দেশের সবাইকে এক হয়ে পথে নামতে দেখে আমারো খুব ইচ্ছে ছিল শাহবাগের গণআন্দোলনে যোগ দেবার।
আল্লাহ্‌ সেই সুযোগ দিয়েছেন।খুব ভালো লেগেছিল গণজাগরণের এই মিছিলে শামিল হতে পেরে।আমরা যখন গেলাম তখন সন্ধ্যা ছিল। চারদিকে শত শত মানুষ। তরুন, যুবক, বৃদ্ধ, শিশু সবাই এক কাতারে দাঁড়িয়ে। অদ্ভুত সেই পরিবেশ। নেই কোন বিশৃঙ্খলা। সবাই যেন এক হয়ে এক সাথে কাজ করছে। আসলেই লক্ষ্য যখন এক থাকে, তখন আর কোন বাঁধা কাজ করে না।




সেখানে গিয়ে হয়তোবা কিছুই করতে পারিনি, তবুও মনের একটা শান্তি আছে। আত্মতৃপ্তি আছে। আমার পরের প্রজন্ম কে আমি গর্ব করে বলতে পারবো যে তাদের বাবা-মা ঘরে বসে মজা দেখেনি। প্রতিবাদ করতে জানে। তারা দেশের দেশের শত্রুদের পক্ষ নিয়ে চুপ করে ঘাপটি মেরে থাকেনি। এটা জেনে হয়তো আমার পরের প্রজন্মের মাঝে একটু হলেও দেশের প্রতি মমতা জেগে উঠবে।



যত যাই বলিনা কেন, যত খারাপ দিক থাকুক না কেন... আমার দেশ সবার উপরে, সবার সেরা। এমন দেশটি খুঁজে পাওয়া আসলেই কঠিন। হাজার না পাওয়া, হাজার সমস্যার মাঝেও দেশের প্রয়োজনের সময় সবাই আমরা এক হয়ে প্রতিবাদ করতে জানি।একটি বাংলাদেশ, তুমি আসলেই জাগ্রত জনতার।



Photo courtesy: Nirupam Mustafi
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×