somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম সিডনী (পর্ব- ০২)

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুরে এলাম সিডনীর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। যদিও দ্বিতীয় পর্ব লিখতে একটু দেরি হয়ে গেলো, তারপরেও লিখতে যে পেরেছি এটাই শান্তি। তো চলুন সবাই ঘুরে আসি সিডনী থেকে 

সিঙ্গাপুরের ট্রান্সিট শেষ করে আমরা আবার বিমানে উঠে বসলাম। এরপর অনেক লম্বা সফর। বিমানে আল্লাহ্ এর রহমতে কোন সমস্যা হয়নি। আমার কন্যা মোটামুটি পুরো সময়টাই ঘুমিয়ে ছিল। সিডনী যখন পৌছালাম তখন সেখানে রাত ৮ টা বাজে। ঝামেলা মুক্তভাবে এয়ারপোর্ট এর কাজ সমাধান করে আমরা গেলাম সেভেন হিলস এ আমার হাসবেন্ড এর বন্ধুর বাসায়।তারা এখানে অনেক বছর ধরে থাকে। তাদের পুরো পরিবার একসাথে থাকেন এখানে।তাদের বাড়িটা দারুন সুন্দর। আশেপাশে একদম নিরব। লোকজনের আনাগোনা নাই। কেমন যেন বেশি শান্ত চারিদিক। অনেক্ষন দাঁড়ালেও একটা মানুষ চোখে পড়েনা। তাঁরা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের আতিথেয়তা করেছেন।





পরদিন সকালে আমাদের প্ল্যান ছিল সিডনী অপেরা হাউস দেখতে যাওয়া। যেহেতু ওখানে ট্যাক্সি অনেক বেশি ভাড়া তাই আমরা চিন্তা করলাম ট্রেন এ যাবো। ওই ভাইয়া আমাদের দুইজনের জন্য ওপাল কার্ডের ব্যবস্থা করে দিলেন।



এই কার্ড রিচার্জ করে নিলে খুব সহজেই সব জায়গায় যাওয়া যায় বাস কিংবা ট্রেন এ।আমরা সেভেন হিলস স্টেশন থেকে টাউন হল স্টেশন হয়ে সার্কুলার কুয়েরি স্টেশন এ পৌঁছে গেলাম। এখানে নেমেই হেঁটে অপেরা হাউসে যেতে হয়। অপেরা হাউস সম্পর্কে যদিও সবাই জানে তারপরেও একটু বলে রাখি-“ সিডনী অপেরা হাউস দেখতে অনেকটা নৌকার পালের মত। অনেক ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই অপেরা হাউস। ইউনেস্কো ২০০৭ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।



আমরা যখন গেলাম তখন আকাশে ঝলমলে রোদ। নীল আকাশ সাথে প্রচুর বাতাস। একদিকে অপেরা হাউস আর পাশে হারবার ব্রিজ। নীল সমুদ্রের পাশে শুভ্র অপেরা হাউস। চারিদিকে প্রচুর ট্যুরিস্ট এর আনাগোনা। রুহি রোদের কারনে তাকাতেই পারছিলনা। শেষ পর্যন্ত সানগ্লাস পড়তে হয়েছে তাকে।





অপেরা হাউসের একপাশে আছে হারবার ব্রিজ।এই ব্রিজটি তৈরির আগে এর নকশা অনেকবার পরিবর্তন করার পরে নিউইয়র্ক এর হেল গেট ব্রিজ এর আদলে এটি তৈরি করা হয়। ব্রিজটি স্টিল এর তৈরি। ব্রিজটির দৈর্ঘ্য ১১৪৯ মিটার।





অপেরা হাউসের আরেকপাশে আছে সিডনী রয়্যাল বোটানিক গার্ডেন। চারদিকে সবুজের সমারোহ। অনেক পর্যটক এর ভিড় এখানে। কেও হাঁটছে, ছবি তুলছে, কেউবা ঘাসের উপর শুয়ে বসে বিশ্রাম করছে। ১৮১৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৭৪ একর জমির উপর তৈরি করা এই বোটানিক গার্ডেন। আমাদের রুহি এখানে অনেক দৌড়েছে।









গার্ডেন এ বিকাল পর্যন্ত কাটানোর পরে আমরা ভাবলাম বোটে করে ঘুরবো অপেরা হাউসের পাশ দিয়ে। খোঁজ নিয়ে জানা গেলো বোট আসবে সন্ধ্যা বেলা। আমরা ভাবলাম এসেছি যখন ঘুরেই যাই। ততক্ষনে হালকা কিছু খেয়ে নেয়া যায়।সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে বোট আসলো। সন্ধ্যা বেলার সৌন্দর্য আরেকরকম। আলো ঝলমল অপেরা হাউজ আর হারবার ব্রিজ। বোটে যখন উঠলাম তখন আকাশে পূর্ণ চাঁদ। জোছনার আলোতে চারদিক আলোকিত।



এই ছিল আমাদের প্রথমদিনের ঘোরাঘুরি। আজকে আপাতত এটুকুই। পরের পর্বে আবার দেখা হবে।

ঘুরে এলাম সিডনী (পর্ব- ০১)

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×