somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রসনা বিলাস-২ (স্পাইসি গার্লিক মাশরুম)

০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রসনা বিলাস-১

যদিও আমি খুব ভালো রাঁধতে পারিনা তারপরেও যতটুকু পারি সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ্‌। হয়তো কারও কাজে লাগতেও পারে সহজে রান্না করা যায় এমন রেসিপি।আজকের পোস্টটি যারা মাশরুম খেতে ভালবাসেন এবং যারা খেয়ে দেখতে চান তাদের জন্য। আজকের রেসিপি হল রেস্টুরেন্ট এর স্বাদে স্পাইসি গার্লিক মাশরুম।এর উপকরণ ও প্রণালী নিচে দেয়া হলঃ

উপকরণঃ
১) ১ ক্যান বাটন মাশরুম (যে কোন সুপার শপে পাওয়া যায়)

২) শুকনা মরিচ- ৩ টি ছোট ছোট করে কেটে নেয়া (স্বাদ অনুযায়ী কম-বেশি নিতে পারেন)

৩)লবন- স্বাদ অনুযায়ী

৪) রসুন কুচি- ১ টেবিল চামচ

৫) মাখন/ঘি- ২ টেবিল চামচ (আমি ঘি দিয়ে করেছি)

৬) সয়া সস- ২ চা চামচ (সয়া সসে লবন থাকে, তাই লবন বুঝে দিবেন)


প্রণালীঃ
গার্লিক মাশরুম রান্না করতে প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে দুই ভাগ অথবা চার ভাগ করে কেটে নিতে হবে।এবার প্যান এ ঘি/মাখন গরম করে এতে রসুন কুচি ও শুকনা মরিচ কুচি দিয়ে একটু বাদামি করে ভেঁজে নিতে হবে। রসুন হালকা বাদামি হয়ে এলে এতে মাশরুম গুলো দিয়ে দিতে হবে। মাশরুম একটু ভেঁজে এতে লবন ও সয়া সস দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মাশরুমগুলো চকচকে হয়ে হালকা বাদামি বর্ণ না ধারণ করে। বাদামি হয়ে গেলে পরিবেশন পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন স্পাইসি গার্লিক মাশরুম।

খেতে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×