somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ের স্কুলে প্রথম বারের মতো প্রবাসী বাবা

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কন্যার সাথে সেলফি, চিলপাড়া ব্রিজ , চৌদ্দগ্রাম , কুমিল্লা ।

মেয়ের স্কুলে প্রথম বারের মতো প্রবাসী বাবা। মুনতাহিনা জাহান - আমার মেয়ে - তার জন্মের পরথেকে বাবাকে তেমন কাছে পায়নি। আমার আট বছর যাবৎ দেশে যাওয়া হয়নি। এরমধ্যে অবশ্য তারা ভিজিট ভিসায় সৌদি আরব এসে কিছুদিন থেকে গেছে। সব মিলিয়ে আমার কন্যা তার প্রবাসী বাবাকে কাছে পেয়েছে মাত্র নয়মাস। এখন তার বয়স নয় বছর! প্রবাসী জীবনের ইতিকথা, এইসব দিনরাত্রি প্রায় প্রতিটি প্রবাসীর নিয়তি।

আট বছর পর আমার দেশে যাওয়া। প্রথমবার মেয়ের স্কুলে যাওয়া। মুনতাহিনা ৪র্থ শ্রেণীর, তার ক্লাস তখনো শুরু হয়নি। আমাকে এক স্যারের কাছে নিয়ে পরিচয় দিচ্ছে আমার বাবা। আমার চোখে তখন অশ্রু টলমল করছিল, যেখানে আমি স্যার কে বলার কথা আমার মেয়ে মুনতাহিনা! প্রবাসী বাবারা দেশে পৌঁছাতে পৌঁছাতে - অধিকাংশ সময়ই দীর্ঘ বিরতির নিয়তিতে সন্তানের পরিচয়ে পরিচিত হয়ে ওঠেন। এই অশ্রু আসলে বেদনা ও আনন্দের যৌথ অনুভূতি।

সেই ক্লাস টিচার আমাকে অফিসে গিয়ে বসতে বললেন। আমি অফিসের দিকে রওনা হলাম। মেয়েকে বললাম আসো বাবা। তার হাতে ছিল খাবের কিছু একটা। আমি গেটের সামনে থেকে তাঁকে ডাকছি, মুমতাহিনা না এসে একটু দূরে চলে গেল। আমি দাঁড়িয়ে খেয়াল করলাম, সে তার হাতের খাবারটি খেয়ে তারপর অফিসের ভিতরে এসেছে। আমার কন্যার এই সামান্য কাজটিও আমার খুবই ভালো লেগেছে। প্রবাসী বাবা-দের সন্তানের সবকিছুই ভালো লাগে!

কিছু সময় অফিসে কথা বলে বিদায় নেওয়ার সময় সিএনজি কাছাকাছি এসেছে মুনতাহিনা। গাড়িতে বসা ছিল তার ছোটভাই মুসতাকিম। সে এখনো স্কুল যাওয়া শুরু করেনি। তার হাতে ১০০ টাকা ছিল। নিজের টাকা! আপু দিয়ে দিয়েছে কিছু খেতে। বন্ধন!

প্রবাসী বাবারা সন্তানদের বেড়েওঠা, স্কুলের খোঁজখবর নেওয়া মন চাইলেও হয়ে উঠে না। বছর পরপর খুব কম প্রবাসীর ভাগফ্যে জোটে দেশে যাওয়া। অধিকাংশই আমার মতো।

উন্নত জীবনের আশায় বাহিরে পড়ে থাকা প্রবাসীদের সন্তানেরা বেড়েওঠে বাবার আদর বিহীন মায়ের আঁচলে। প্রবাসে সুখের আশায় রক্তের বাঁধনের মানুষ গুলোকে পিছনে রেখে কষ্ট আর হাহাকার নিয়ে সুখের আশায় এই দৌড়ঝাঁপ দিতে দিতেই আমাদের জীবন নিভে যায়।

আট বছরে মাত্র একমাস দেশে, ছুটি শেষে ফিরে এসেছি নিজ কর্মস্থল জেদ্দায়। নিজের মা-বাবা আর সন্তানদের ও তাদের মায়ের কথা বারবার মনে পড়ে। যখন আকাশে বিমান ওড়ে আবারও চলে যেতে মন চায়। কিন্তু অল্প বেতনের চাকুরি করা ছেলেটি উড়তে পারেনা, কেবল চেয়ে থাকে। কবে মাস শেষ হবে বেতন হাতে পাবে, বছর কবে শেষ হবে দেশে যাবে।

প্রবাস জীবনে আজ অবধি অনেক চাহিদাই আল্লাহ পূরণ করেছে। একটাই কমতি ছিল, পরিবারের সাথে দৈনন্দিন সময় বিভিন্ন উদ্‌যাপন উপভোগ করে কাটানো। সেটাও কিছুটা পূরণ হয়েছে। পরিবার ছেড়ে ৬ হাজার মাইল দূরে মরুর দেশ সৌদি আরবে এসেছি একযুগেরও বেশি সময়। চলছে জীবন নামের আশায় বসতি প্রবাস-রেলগাড়ি। অতিসম্প্রতি প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন স্কীম সেই আশার প্রদীপকে সবুজ-রঙ্গিন করেছে। প্রবাসীদের সার্বজনীন পেনশন স্কীম সফল হোক।


মুনতাহিনা ও মাসফি , ভাই বোন।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০০
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×