নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে হত্যা, গুম আর সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে গতকাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের চাষাঢ়া শহীদ মিনারে গতকাল বিকেলে সমাবেশটি অনুষ্ঠিত হয়। ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ ত্বকী মঞ্চের সদস্যসচিব ও বাসসের ডেপুটি চিফ রিপোর্টার হালিম আজাদ এবং নারায়ণগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ত্বকীর হত্যার সম্ভাব্য অভিযুক্ত যুবলীগ ক্যাডার পারভেজ অপহরণের পর সাবেক এমপি শামীম ওসমান হুঙ্কার দিচ্ছেন। বলছেন, নারায়ণগঞ্জের অনেকের বাড়িঘরের ইট-সুড়কি খুলে নেবেন। বাড়িঘর থেকে মা-বোনদের তুলে নিয়ে আসবেন। হুঁশিয়ারি দিয়ে রাব্বি বলেন, কোনো বাড়িতে যদি হামলা হয়, কারো বাড়ি থেকে যদি কাউকে তুলে আনার চেষ্টা হয় তাহলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ নিয়ে সন্ত্রাসীদের জ্যান্ত কবর দেয়া হবে। তিনি বলেন, অতীতেও শামীম ওসমানের অনেক ক্যাডারের লাশ রাস্তার ওপর কুকুর-বেড়ালের মতো পড়ে থাকতে দেখা গেছে। তিন বছর আগে শামীম ওসমানের ক্যাডার নুরুল আমিন মাকসুদকে একই রকমভাবে রাস্তা থেকে তুলে নেয়া হয়। পরে তার লাশ পাওয়া যায়। অনেকের মুখে শোনা যায়, মাকসুদকে অপহরণ করিয়ে শামীম ওসমানই হত্যা করিয়েছেন। মাকসুদের মৃত্যুর পর তার স্ত্রীকে দিয়ে শামীম ওসমান বলিয়েছিল মেয়র আইভী নাকি মাকসুদকে হত্যা করিয়েছেন। পরে মাকসুদের স্ত্রী মেয়র আইভীর সাথে দেখা করে এ কথার জন্য মাফ চেয়েছেন। একইভাবে পারভেজের স্ত্রীকে দিয়েও শামীম ওসমান বলিয়েছেন যে, পারভেজের ঘটনার জন্য আমি (রাব্বি) ও মেয়র দায়ী। নারায়ণগঞ্জের এক সময়কার ত্রাস সারোয়ার ও মাকসুদ সম্পর্কে রাব্বি আরো বলেন, তারা দুইজন নারায়ণগঞ্জের সম্ভবনাময় তরুণ ছিলেন। কিন্তু শামীম ওসমান হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছেন। মাকসুদ অজ্ঞাত আঁততায়ীর হাতে নিহত হয়েছে আর সারোয়ার এখন রোগে ভুগে মৃত্যু পথযাত্রী। একইভাবে আরো অনেক তরুণের জীবন শামীম ওসমান নষ্ট করেছেন বলেও তিনি অভিযোগ করেন। এসব তরুণদের বিপদগামী করে শামীম ওসমান তার নিজের ওপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। এরপর যখনই মনে হয়েছে তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তখনই তাদের ছুড়ে ফেলে দেয়া হয়েছে। ত্বকীসহ সাম্প্রতিক সময়ের সব হত্যাকাণ্ডের ব্যাপারে প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন যদি ত্বকীসহ অন্য সব হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম বলেন, মেয়র আইভীর বিরুদ্ধে আর কোনো বাজে কথা বলা হলে শামীম ওসমানের জিহবা টেনে ছিঁড়ে ফেলা হবে।
ত্বকী মঞ্চের সমাবেশে বক্তারা: সন্ত্রাসীদের জ্যান্ত কবর দেয়া হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।