একি কথা বললেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এক সময়ের বামপন্থী এই নেত্রী নারী সমাজের পক্ষে কথা বলতে গিয়ে তিনি রংপুর জেলার নারীদের তিনি এতো নীচে নামালেন কেন? হেফাজতের আমীর আল্লামা শফীর সমালোচনা করতে গিয়ে তিনি রংপুরের মেয়েদের সম্ভ্রমহানি করলেন। রংপুরের মেয়েরা পতিতাবৃত্তিতে নাম লেখাতে তিনি যে ‘সরকারি রেজিষ্ট্রেশনের’ কথা উল্লেখ করেছেন সে রেজিষ্ট্রেশন কি দেখাতে পারবেন? সংসদে দেয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এই বক্তব্য নিয়ে ঢাকায় অবস্থানরত বৃহত্তর রংপুরের মানুষ এবং রংপুরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জাতীয় সংসদে গতকাল হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর ভিডিও ফুটেজের বক্তব্য নিয়ে বিষোদগার করে নারীর সম্মান রক্ষা করতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে রংপুরে মেয়েরা ক্ষুধার জ্বালায় ভাতের দাবিতে সরকারি দফতরে রেজিস্ট্রারের মাধ্যমে পতিতাবৃত্তিতে নেমেছিল। তখন শফি আহমদ কোথায় ছিলেন? তিনি তাদের উদ্ধারে এগিয়ে আসেননি কেন?’ আহমদ শফী সেদিন কোথায় ছিলেন তা নিয়ে মাথা না ঘামালেও রংপুরের মানুষের প্রশ্ন মতিয়া চৌধুরী সেদিন কোথায় ছিলেন? এ তথ্য তিনি কোথায় পেলেন?
সংসদে মতিয়া চৌধুরীর এ বক্তব্য শোনার পর রংপুরের বিক্ষুব্ধ এক সাংবাদিক বললেন, রংপুরের মেয়েরা যখন ভাতের দাবিতে রেজিষ্ট্রেশন করে পতিতাবৃত্তিতে নেমেছিল তখন মতিয়া চৌধুরী কোথায় ছিলেন? তিনি কি দেখেছেন রংপুরের মেয়েরা পতিতার খাতায় নাম লিখিয়েছিলেন ভাতের দাবিতে? যদি ভাতের জন্য মেয়েদের পতিতাবৃত্তিতে নামেন হয় তাহলে রংপুরের ‘বউ’রা কি ঘরে বসেছিলেন? মতিয়া চৌধুরীর কাছে এ প্রশ্ন করছেন রংপুরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাতো রংপুরের ‘বউ’।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


