somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটরবাইকের তেল খরচ বাচানোর সহজ কিছু পদ্ধতি

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে ব্রান্ডের যে মডেলের বাইকই হোক না কেনো, বাইকের তেল খরচ অন্যতম গুরুত্বপুর্ণ বিষয়। কিছু বাইক রয়েছে যারা তেল সাশ্রয়ী হিসেবেই তৈরী করা হয়েছে যেমন বাজাজ ডিসকোভার ১০০ বা টিভিএস মেট্রো। কিন্তু আপনি চাইলেই আপনার বাইকের তেল খরচ কমাতে পারেন নিজের প্রচেষ্টাতেই। এই প্রচেষ্টাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি-

১. বাইক চালানোর পদ্ধতির পরিবর্তন
২. বাইকের যত্ন

বাইক চালানোর পদ্ধতির পরিবর্তন:
১. অতিদ্রুত স্পীড তুলবেন না, এতে প্রচুর তেলের অপচয় হয়। অতি দ্রুতগতিতে বাইক চালাবেন না। স্পীড লিমিট সর্বোচ্চ ৬০-৭০ কিমি রাখুন। তেল কম খরচ হবে।
২. দাড়ানো অবস্থায়(বা জ্যাম এ) ইনজিন বন্ধ রাখুন।
৩. একাধিক ব্যক্তি নিয়ে গাড়ী চালাবেন না। তেল/ইনজিন দুজনেরই ক্ষতি।
৪. ঘন ঘন ব্রেক করলে তেল খরচ বেশি হয়।

বাইকের যত্ন:
১. ভেজালমুক্ত তেল ব্যবহার করুন। ভেজালযুক্ত তেল ইনজিনে গিয়ে সঠিকভাবে পুড়তে পারে না, ফলে তেলের অপচয় হয়।
২. নিয়মিত কার্বুরেটর পরিস্কার করান, চেক করান। কার্বুরেটরের মাধ্যমেই ইনজিনে তেল প্রবেশ করে। এখানে তেলের পরিমান নির্ধারন করা হয় কতটুকু তেল ইনজিনে যাবে। কার্বুরেটরে ময়লা জমলে ইনজিনেও ময়লা সহ যেতে পারে যা সঠিকভাবে তেল পুরতে বাধা দিবে, তেল অপচয় হবে। আবার কার্বুরেটর সঠিকভাবে টিউনিং করা না থাকলে ইনজিনে তেল বেশি যেতে পারে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল পুড়ানোর ক্ষমতা ইনজিনের থাকে না উল্টো তেলের অপচয় হবে, স্পার্ক প্লাগ নষ্ট করবে।
৩. এয়ার ফিল্টার পরিস্কার করান নিয়মিত। এয়ারফিল্টার ময়লা থাকলে ইনজিনে প্রয়োজনের তুলনায় কম বাতাস যাবে, ফলে ফুয়েল বার্নের সময় ইনজিন কম অক্সিজেন পাবে ফলে তেলের অপচয় হবে।
৪. চেইন নিয়মিত পরিস্কার রাখুন এতে বাইকে সঠিক গতি পাবেন।
৫. টায়ারে পর্যাপ্ত বাতাস রাখুন। এতে গতির অপচয় হবে না।
৬. ব্রেক গুলো নিয়মিত চেক করুন। ব্রেক বেশি টাইট থাকলে বা চাকা হাল্কা লক হয়ে থাকলে তেল বেশি পুড়বে।
৭. স্পার্ক প্লাগ পরিস্কার রাখুন, নিয়মিত পরিবর্তন করুন। স্পার্ক প্লাগ তেল সাশ্রয়ে অন্যতম অংশ।
৮. বাইক নিয়মিত ভালো জায়গা থেকে সার্ভিসিং করান এবং ইনজিন অয়েল(মবিল) নিয়মিত পরিবর্তন করুন।


হ্যাপি বাইকিং
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×