হেমন্তের দিন কাটে শীতের গানে।
শীতের দিন ক্রিকেটে
রাত্রি জাবর কেটে।
বসন্তেও শীতের গানগুলি তালে থাকে।
সুরগুলি এট্টুআট্টু কেটে রেখে দ্যায়
দায়সারা গাইয়ে পাখীগুলির মেটেকলিজায়।
আবার পাতা গজালে
আবারো কিচিরমিচির
আবারো মনোযোগে মেপে দেখা বিপরীত লিঙ্গের ধারাপাত।
আবারো হেমন্ত আসে।
আবারো শীতের স্ফটিক কোরাস।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


