প্রিয়তম , ভীষণ শরীর খারাপ ।
-কি হল আবার ,জ্বর বাধালে নাকি?
হাত-পা কাঁপছে , বমি লাগছে , মাথাটা ও ঘুরছে বন বন ।
-এত ভারি অশ্লীল অসুখ ।
কি যে বোকার মতন কথা বল , সবে তো এলে ,ছোঁও নিতো এখনো ।
-ছুঁয়েছি বহুবার
কিভাবে ?তুমি বড্ড যা তা বল , দু রাত ঘুমাইনি ।
-এরকম বুঝি অভ্যেস নেই?
কি করে হবে ? আগে তো বউ বলেনি কেউ ,
তোমার শরীর কেমন ? আমিও কি ভুগিয়েছি ?
-না তো ;শরীর ভাল ।
কি ভাল?
-খুব ভাল ।
তোমাকে ভোগাইনি বলছ ?
-রেগে যাচ্ছ তুমি।
রাগিনি ।
-রেগেছ , নাক ফুলে ঘাম জমেছে ।
সকালে খাওয়া হয়েছে ?
সে তো বেশ ক্ষণ , দুপুরেও হল চিকেনের একটা ফ্রাই ।
-বেশ তো আছ , কি দরকার আমাকে , ভাব আমার কথা ?
ভেবেছি , অনিয়ম গুলো তাই নিয়ম করি , বিষয়ী চিন্তা করি ।
-ভালবাসনা আমাকে ?
দূরে দূরে কি ভালবাসা হয় ? চাকরী জোটাতে হবে
-হুম
এই ধর ছোট একটা ঘর ,বউ বললে সহজেই সাড়া দেবে তুমি ।
-আর ?
তোমার চুলের বিনুনি খুলবো আমি ।
-তারপর ?
তুমি বাঁধাবে বমির অসুখ
-যাও ভীষণ অসভ্য কথা বল তুমি।
( জানুয়ারী ৪, ২০১৪)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


