হুমায়ুন আহমেদের দাফন নিয়ে ব্লগারদের মাতামাতি এবং কিছু কথা
২৪ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল থেকে সামু যেনো অন্য এক সামু। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষকে হারিয়ে আমরা যখন শোকে মুহ্যমান তখন হুমায়ুন আহমেদের পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে ব্লগে দেখলাম বেশ মাতামাতি! একজন হুমায়ুন ভক্ত হিসেবে তার মৃত্যু আমাকে যতটুকু কষ্ট দিয়েছে, তার দাফন নিয়ে এই সস্তা নাটকও আমাকে ততটুকু ই কষ্ট দিয়েছে। শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর দাফন নুহাশ পল্লীতেই হচ্ছে। তাই আমি ব্লগারগণদের অনুরোধ করবো- পারিবারিক নাটক বন্ধ হয়েছে এবার আপনারা বন্ধ করুন কাদা ছুড়াছুড়ি!
দাফনের বিষয়টি পুরোটাই পারিবারিক ব্যাপার, আমাদের বা আপনাদের এ নিয়ে জল ঘোলা করার বা মাথা ঘামানোর কোন কারণ নেই! এখনো যারা এ নিয়ে কথা বলছেন তারা আমাদের প্রিয় লেখককে অসম্মান ই করছেন বলে মনে করি। আমি আবারও বলছি উনার দাফনের বিষয়ে আমাদের সুচিন্তিত অভিমত দেয়ার কোন দরকার নেই।আমি অবাক হয়ে দেখলাম--গতকাল অনেক হাই প্রোফাইল ব্লগাররাও এমন একটি পারিবারিক ব্যাপার নিয়ে শাওন/গুলতেকিন ইস্যুতে বিভক্ত! হাউ রিডিকিউলাস! আমাদের চিন্তা শক্তির ক্ষেত্র উন্মুক্ত হউক। সকলের মঙ্গল কামনা করছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন