১২ঘন্টা গ্রামীণ ২৪ ঘন্টা একটেল
০৯ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৯৯ সালের আগে পকেটে থাকতো কলম, মানি ব্যাগ চিরুনী। ৯৯ এর পর যোগ হয়েছে একটা মোবাইল । এখন আবার সবার কাছে দু.তিনটা মোবাইল দেখা যায়। কারণ এক এক মোবাইলের এক এক রকম কলরেট। আমি অবশ্য সব সময় গ্রামীণ ব্যবহার করতাম। এখন দেখি দুটা রাখা দরকার। দুপুর ১২টা থেকে চারটা। গ্রামীণ টু গ্রামীণ। আবার রাত বারোটা থেকে সকাল আটটা গ্রামীণ টু গ্রামীণ কথা বলার জন্য ওই গ্রামীণ পকেটে রাখতে হয়।
এ ছাড়া অন্য যে কোন মোবাইলে ২৪ ঘন্টা কথা বলার জন্য আপাতত একটেলই মনে হচ্ছে কম রেট। তাই একটা একটেল পকেটে রাখি। অবশ্য ওয়ারিদ এক পয়সা বেশী হলেও এরা আবার ক্যাশ ব্যাক দেয়। কিন্তু ওয়ারিদের নেটওয়ার্ক কাভারেজ কম। কিছুদিন পর ওয়ারিদ ব্যাবহার করবো কিনা ভাবছি।
আজ আবার দেখলাম আইপি ফোন আসছে। কতদিনে আসবে বলা যায় না। তবে আইপি আসলে আবার একচোট টানাটানি লাগবে। আপনাদের মনে আছে কিনা জানিনা। প্রথম যখন টেলিটক এসেছিল তখন লাইন ধরে সিম কেনার হিরিক পড়েছিল। এবার আইপি ফোন আসলে নিশ্চই তেমন হবে। আমি অবশ্য একটু পরে ভীর কমলে কেনার ইচ্ছা আছে। লাইন ধরে কোন কিছু কেনার ইচ্চা নেই।
আইপি ফোনে নাকি ২৫ থেকে ৩০ পয়সা রেটে কথা বলা যাবে। তখন মোবাইল কোম্পানি কী করবে? রেট না কমালে সবাই.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন