আকাশ,আমি ভালবাসি আকাশ
নীল,স্নিগ্ধ নীল,অনন্ত অসীম আকাশ
আমি উড়তে চাই আকাশের নীলে
ছুঁয়ে দিতে চাই ঐ চাঁদকে,
যে চাঁদ সময়হীন সৌন্দর্য নিয়ে
ভেসে বেরায় আকাশে আকাশে
আর তার অহংকার জোৎস্না হয়ে
ঝরে পরে রাত্রীর নীলাভ পৃথিবীতে
আমি মুঠো করে ধরতে চাই নক্ষত্রগুলোকে
লক্ষ কোটি বছর ধরে যারা
মিটমিট করে জ্বলছে আকাশের 'পরে
অনন্তের জোনাকি যেন তারা
রাত্রীর এই রূপ আমায় টেনে নিয়ে যায়
ভেঙে দিতে চায় সেই কঠিন বাঁধন
যে বাঁধনে পৃথিবী আমায় বেঁধে রেখেছে তার বুকে
ভালবাসা,স্নেহ,মমতার পার্থিব জগতে
কিন্তু আমি জানি আমায় যেতেই হবে
ঐ নীল আকাশে, কোন একদিন
হাজার নক্ষত্রের মাঝে আমাকেও নিতে হবে ঠাঁই
তবে কেন বাঁধনে জড়াও আমায় পৃথিবী
ছেরে দাও আমায়,
আমি আকাশের বুকে
চলে যেতে চাই।
২৫/০১/২০০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

