আজ আমার দাদুর ( দাদী )5ম মৃতু্যবার্ষিকি। দাদুকে হারানোর মাধ্যমে বুঝতে পেরেছিলাম প্রিয়জন হারানোর বেদনা কতটা কষ্টের ।
দাদু যখনই খেতে বসত আমি ও আমার ছোট বোন দাদুর দু'পাশে বসতাম লোকমা খাওয়ার জন্য । আমার চা খাওয়ার অভ্যাস হয়েছে দাদুরটা দেখে দেখে । দাদু খুব সুন্দর সুন্দর কবিতা, গান জানত, আমাদেরকেও শিখিয়েছিল কিন্তু এখন সেগুলো ভুলে গেছি । কতবার ভেবেছি একটা খাতায় আলাদা করে লিখে রাখব কিন্তু আলসেমির কারনে আর হয়ে ওঠেনি। এই আলসেমির জন্য দাদুর বকা খেতাম থুব । আমি আমার সব কাজ আমার ছোটবোনকে দিয়ে করিয়ে নিতাম ।কাজ মানে, মশারী টানানো, টেবিল গুছানো, বই- কলম এনে দেয়া এই আর কি । আর দাদু এসব দেখলে ............
দাদু সবসময়ই পড়াশুনার কথা বলত । এমনকি মৃতু্যর আগেরদিন যখন তাকে দেখতে গেলাম তখনও বলেছে -" তোর না কাল স্কুল আছে, পড়াশুনা করতে হবে না?" আর এই দাদু আজ নেই । খুব কষ্ট লাগে দাদুর জন্য । দাদুকে প্রতিক্ষণেই অনুভব করি ।
আমার প্রিয় দাদুর জন্য সবাই দোয়া করবেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




