সামহ্যোয়ার ইনকে ধন্যবাদ নতুন করে হোমপেজ সাজানোর জন্য ।
এখন সবের্াচ্চ ব্লগারের পাশাপাশি 'এ সপ্তাহের সর্বোচ্চ ব্লগার' ও 'এ সপ্তাহের সেরা যারা' নামে দুটি আলাদা বিভাগ খোলা হয়েছে । এছাড়া সর্বোচ্চ ব্লগারদের নামের পাশে তাদের মোট পোষ্টের সংখ্যাও উল্লেখ করা হয়েছে । বলতে কার্পণ্য করব না, এটা আসলেই খুব ভালো হয়েছে ।
কথায় আছে না, বসতে দিলে শুতে চায় । আমার অবস্থা হয়েছে এখন এমন । তাই এই নতুন বিভাগগুলো পেয়ে আরও কিছু পাওয়ার আশায় মনটা আকুলি বিকুলি করছে । আবদার মোটেও বেশী না, মাত্র 2টা । দেখেন পূরণ করতে পারেন কিনা?
আবদার নং-1: সেরা পোস্ট নামে একটা বিভাগ চালু করা হোক । যে পোস্টে সর্বাধিক মন্তব্য আসবে সে পোস্টটিকে সেরা পোস্ট হিসেবে নির্বাচন করুন ।
আবদার নং-2: প্রতি সপ্তাহে একটি আলোচিত পোস্ট বাছাই করা হোক । এটা সর্বাধিক মন্তব্যের বা ব্যতিক্রমী লেখার উপর ভিত্তি করে নির্বাচন করা যেতে পারে ।
কর্তৃপক্ষ একটু ভেবে দেখতে পারেন । ও হ্যাঁ, প্রোফাইল আপডেট পুনরায় চালু করেছেন, সেজন্য ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



