গল্পের বইয়ে আমার যে আগ্রহ আছে পাঠ্যপুস্তকের প্রতি তার বিন্দুমাত্র নেই। এমনও দেখা গেছে যে পরীক্ষার আগের রাতে আমি পড়ার বইয়ের আড়ালে হূমায়ুন বা তিন গোয়েন্দা পড়ছি। আর এ কারনে বকাঝকা, মাঝেমধ্যে মাইরও খেয়েছি। এখনও বই পড়ি। আগের চাইতে অনেক বেশী। এখন আর তেমন করে কেউ কিছু বলে না। ছোটবেলায় বই পড়ার যে বিধিনিষেধ ছিল, বড় হওয়ার কারনে সেটা আর নেই বললেই চলে।
গল্পের বইয়ের মধ্যে আমি প্রথম যে বই পড়েছি সে বইটির নাম "চয়নিকা"-???(লেখকের নাম মনে নেই)
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের "আম আটির ভেঁপু" পড়ে প্রথম কেঁদেছি। দূর্গার জন্য খুব খারাপ লাগত।
ব্র্যাম স্টকারের "ড্রাকুলা" আমার জীবনের প্রথম ভয়ের বই। বইটি পড়ার পর সারারাত আর ঘুমুতে পারি নি।
আগেই বলেছি,ছোট হওয়ার কারনে সব বা পড়ার অনুমতি ছিল না। আর তাই বাধ্য হয়ে সে বইগুলি লুকিয়ে পড়তে হত। প্রথম লুকিয়ে যে বইটি পড়েছি তার নাম বুদ্ধদেব গুহ -এর "বাবলি"।
বই পড়তে পছন্দ করে অথচ কখনও বই চুরি করেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আমার চাচার বাসায় তিন গোয়েন্দার বেশ কয়েকটি বই ছিল। আমি পড়ার জন্য ধার চাইলাম কিন্তু আমার আবেদন নাকচ করে দেয়া হল। তো কি আর করা, বাধ্য হয়ে আমাকে চৌর্যবৃত্তির পথ অবলম্বন করতে হল।
তো এই হল আমার বই সংক্রান্ত প্রথম সব কিছুর বর্ণনা। আমার পছন্দের বই নিয়ে পরবর্তীতে কিছু পোস্ট করার ইচ্ছা আছে। দেখা যাক পাঠক এটাতে কেমন সাড়া দেয়..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


