কর্তব্যরত কর্মকর্তা ব্যস্ত গলায় বললেন-"স্যার, আপনি ভয় পাবেন না। আপনাকে যা করতে বলা হবে ঠিকঠিক করে যান। আমরা আপনাকে নিরাপদে নামিয়ে আনব। স্যার, আপনি কি পাইলটের সামনে একটি মনিটর দেখতে পাচ্ছেন?"মন্ত্রী বললেন, পাচ্ছি। কর্মকর্তা-'মনিটর দেখে আপনার অবস্থান ও উচ্চতাটা জানান স্যার ।'
মন্ত্রী বিরক্ত গলায় বললেন, 'এটা জানার জন্য মনিটর দেখব কেন? আমার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। পাইলটের উচ্চতা জানি না। আর আমাদের অবস্থান প্লেনের সামনের সিটে।' অফিসার বললেন, 'স্যার আমি প্লেনের উচ্চতা আর অবস্থানের কথা বলছি।'
মন্ত্রী বললেন, ' আরে গাধা, প্লেনের অবস্থান আকাশে বলেই তো বিপদে পড়েছি। আর উচ্চতা 10 ফুট কি 15 ফুট তাতে কি আসে যায়? এটাকে থামানোর ব্যবস্থা কর শিগগির ।'
অফিসার ধৈর্য ধরে বললেন, 'স্যার, আপনি ব্যপারটা বুঝতে পারছেন না। আকাশে প্লেনের উচ্চতা জানা জরুরি এখন।'
মন্ত্রী হুঙ্কার দিয়ে বললেন, আমি বেশ বুঝতে পারছি, প্লেন মাটিতে থাকলে যতটুকু উঁচু, আকাশে থাকলেও ঠিক ততটুকু উঁচুতে থাকবে। আকাশে উঠলে প্লেন তো আর দোতলা হয়ে যায় না। আমি এখন বাইরে বের হয়ে উচ্চতা মাপতে যাই,আর নিচে পড়ে মরি আরকি!'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


