somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ইতিহাসে এমন কোন অহিংস সফল আন্দোলন হয়েছে কিনা জানা নেই

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের ঐতিহাসিক জাগরণের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। বাংলার মাটি এমন জাগরণ আর দেখে নি। অল্পসংখ্যক মানুষের সমাবেশকে "মহাসমাবেশ" আখ্যা দিতে থাকায় গতকালের জনসমুদ্রকে ব্যক্ত করতে শব্দসংকটে পড়েছেন অনেকেই।

"লা-ইলাহা-ইল্লাল্লাহ" রবে ধ্বনিত হয়েছে গতকালের আকাশ-বাতাস, রাজপথ আর গলিপথ। এমন কোনো জায়গা নেই, যেখান থেকে মানুষ বের হয় নি। আমি দেখেছি কলা বিক্রেতাকে কলা দিতে, আপেল বিক্রেতাকে আপেল দিতে, পানি বিক্রেতাকে পানি দিতে। দেখেছি রিকশাচালককে লা-ইলাহা-ইল্লাল্লাহর স্লোগান দিতে।

আমাদের পাশে রাজেন্দ্রপুর থেকে হেঁটে আসা দুই ভাই ছিলেন। তাদের চেহারায় ক্লান্তির কোনো ছাপ ছিল না। মাগরীব পড়ে রওয়ানা করেছেন। সারা রাত হেঁটেছেন। ফজর পড়ে খানিকটা বিরতি দিয়ে হেঁটে হেঁটে মিছিলের সাথে চলে এসেছেন। সমাবেশস্থলের আশ-পাশের যতদূর চোখ গিয়েছে কেবল মানুষ আর মানুষ ছিল। সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে পানি, খাবার ইত্যাদি বিতরণ করেছে। কোনো রাজনৈতিক সমাবেশে লাখ টাকা দিয়েও কাউকে গাজীপুর থেকে টানা হাঁটিয়ে মতিঝিলে আনা যাবে? এ শক্তির উৎস কী, এ নিয়ে কোনো গবেষণা হয় না কেন? এ শক্তির উৎস ঈমান, যার কোনো ক্লান্তি নেই।

গতকাল সমাবেশস্থলে কি হয় না হয় ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন ছিলেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পরিশেষে? নিউজ করার মত সেরকম কোনো ঘটনাই খুঁজে পাওয়া যায় নি। কোথায় অন্য সব সমাবেশ থেকে আগুনে বাস পোড়ানো হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করা হয়; আর গতকাল তাদের পানি ও খাবার পরিবেশন করে সাদরে আপ্যায়ণ করা হয়েছে। বাংলার পতাকা উড়েছে সসম্মানে, অহংকারে। নিউজের বিষয় না পেয়ে বোতল মারাকে নিউজ করা হয়েছে। বাধা দিয়ে মারামারি বাধিয়ে নিউজ করার চেষ্টা করা হয়েছে।

গতকালের মহাসমাবেশের সবচেয়ে বড় অর্জন মুক্তভাবে লা-ইলাহা-ইল্লাল্লাহ বলা। অনেক দিন ধরে যেন লা-ইলাহা-ইল্লাল্লাহর কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। যা গতকাল স্ফুলিঙ্গ হয়ে গর্জে উঠেছে আকাশে-বাতাসে।

ওলামায়ে কেরাম বুঝিয়ে দিয়েছেন, অহিংস আন্দোলন একমাত্র তাদের দ্বারাই সম্ভব। যারা বছরের ৫২টি জুমায়, ৩৬৫ দিনের নামাযে ও শতাধিক দিনে ওয়াজে-তাফসীরে মানুষকে অহিংস হতে শেখায়, অহিংস আন্দোলন কেবল তাদের পক্ষেই সম্ভব।

তারা জঙ্গি নয়, তারা সঙ্গী। তারা সৎ সঙ্গী, সৎ সাথী, সৎ বন্ধু।

এটি একটি ফেসবুক স্ট্যাচ। আমার এক সুহৃদ ইউছুফ সুলতান ভাইয়ের ফেসবুক থেকে নেওয়া। আমি এতে অংশগ্রহন করতে পারিনি,তাই আত্বারদহনে পুড়ছি।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×