কেউ জিজ্ঞেস করো না
তোমার কবিতায় এতো কষ্ট কেন?
আমি কি করে বুঝাবো তোমাদের !!
"আমার প্রিয় মানুষটা ভাল নেই"।
আমার কষ্ট গুলো
আরও বেশি কষ্ট নিয়ে,
শব্দ হয়ে মিশে গেছে কবিতায় ।
আমিও ভাল নেই ।
তবু যদি কেউ আমার কবিতায় বিচরণে
কবিতার কষ্ট দেখে কিছু বুঝো,
আমাকে শুধিয়ো না কিছু
বলে যেও শুধু-
তোমার প্রিয় মানুষটার ভাল হোক ।
বিঃদ্রঃ রুদ্র গোস্বামীর "ভাল নেই" কবিতা অনূকরণে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



