আমার সুখের মুহুর্ত দেখে যদি
বুঝতে না পারো, কিসে আমার সুখ,
কতটা সুখী আমি, তবে বলবো-
আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করেনি ।
আমার চোখে অশ্রু দেখে যদি
অনুভব করতে না পারো
আমার কষ্টের গভীরতা কতটুকু,
তবে বলবো-
আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করেনি ।
আমার ব্যকুলতা দেখে যদি
বলে দিতে না পারো
মনের অব্যক্ত কথাগুলো,
তবে বলবো-
আমার ভালোবাসা তোমার মন স্পর্শ করেনি ।
চোখের নিচে কলিমা দেখে যদি
বলে দিতে না পারো, তোমায় ভেবে
অনিদ্রায় কেটেছে কত রাত,
তবে বলবো-
আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করেনি ।
মনের অস্তিরতা দেখে যদি
বলে দিতে না পারো, কার তরে এতটা অস্তিরতা বুকে,
কি চাইছে মন, কেন চাই,
তবে বলবো-
আমার ভালোবাসা তোমার মন স্পর্শ করেনি ।
বুকে হাত দিয়ে হৃদয়ের স্পন্দন যদি
বুঝতে না পারো, কার তরে এতটা স্পন্দন বুকে,
তবে বলবো-
আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করেনি ।
কপালে ফোটা ফোটা ঘাম দেখে যদি
বলে দিতে না পারো, কতটা পথ পেরিয়ে
তোমার কাছে আসা, তবে বলবো-
আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করেনি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



