মানুষের সহজ স্বীকারোক্তি যদি
মিথ্যার অপবাদে দুষ্ট হয়, তবে
দোষ দেবো কার ?
কে জানতো কোনটা সত্য
আর কোনটা মিথ্যা ?
মন খারাপের কারণ যদি হয়
এই সহজ স্বীকারোক্তি,
দুরত্ব সৃষ্টির কারণ যদি হয়
এই সহজ স্বীকারোক্ত, তবে-
"আমি আর কোন দিন সত্য বলবো না" ।
সত্য মিথ্যার লাভ ক্ষতি বুঝি না,
বুঝি না মিথ্যা আশ্বাসে
কিভাবে কষ্ট পেতে হয়, আর কষ্ট দিতে হয় ।
তবে এইটুকু বুঝি-
"আমি এক ভালোবাসার কাঙ্গাল" । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



