সে দিন ছিলো আমার ভালো লাগার দিন,
ক্ষণিকের নয় বরং সারাটি প্রহর
তার সাথে থেকেছি,
সে এক অজানা ভালো লাগায় সিক্ত
হয়েছি বারে বার ।
এমন ভালো পূর্বে কখন লেগেছিলো
কোথায় ঠিক মনে নেই,
তার একটুখানি স্পর্শ
আমার বিরাণ ভূমিতে
এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছিলো ।
এক দিকে ভয়
অন্য দিকে জমাকৃত ভালোবাসা,
আমাকে আকুল করেছে বার বার ।
বলতে পারিনি,
বলা যাবে না;
তার ভালোবাসার কতটা কাঙ্গাল আমি,
আরও কতটা কাছে তাকে চাইছে মন,
তাকে কতটা প্রয়োজন জীবনে আমার ।
তারপরও এমন সীমাবদ্ধতাকে মানিনি,
জানিয়ে দিয়েছি কতটা আপন করে
তাকে চাই, কেন চাই ।
সেও সময়ের দোহাই দিয়ে
আমাকে অসময়ে কাঁদিয়ে গেলো স্ব-যতনে ।
নারী;
আমাকে দেখতে দাও
বন্ধনের সকল রহস্য খুলে খুলে,
ভালোবাসার একটিবার সুযোগ দিয়ে দেখো
ইতিহাস হবো,
তোমার মাঝেই কাটিয়ে দিবো
বাকিটা জীবন আমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



