somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর তোমাকে ভালোবেসে, দুখি হলেম হেসে হেসে!!

২৫ শে জুলাই, ২০১০ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হৃদয়-সীমান্তের চারিপাশ ঘিরে ঘুটঘুটে অন্ধকারের বিষাক্ত ফনার ফোস ফোস গর্জন ধ্বনিতে, আর্তনাদে ফেটে পড়ে অবলা মন। ভেজা ভেজা বাতাসের গাঁ থেকে বের হয়ে আসা শান্তনার গন্ধকে আকড়ে ধরে বাঁচতে চাওয়া, বেঁচে থাকা শেষ স্বপ্নটির অপমৃত্যুর যন্ত্রণায় সমস্ত অন্তর আকাশে কান্নার রোলধ্বনির সরগোল।

দিগন্ত জুড়ে বিছিয়ে রাখা মেঘগুলো বাতাসের গাড়িতে চড়ে কেমন উদাস ভঙ্গিতে ভেসে যাচ্ছে, যেন পড়ন্ত কোন এক দুপুরে উদাসী কবি দু'মুঠো খেয়ে, ঝোলাটা কাঁধে নিয়ে রওয়ানা হলো পুরোনো গন্তব্যের রথে।

নীরবে নিভৃতে ঝরে যাওয়া বাহারি ফুলগুলোর খোঁজ, আজও নিতে আসলো না কেউ, হয়তো কখনো আসবেও না। সারা রাত্তিরে ঝরে যাওয়া ফুলগুলোকে কুলোয় সাজিয়ে এই যে সারাদিন বসে থাকা, এ জীবনে তার খবর কারও কানে যে পৌছবে না তা আমার বোঝা হয়ে গেছে। পত্রিকায় কত খবর আসে, টেলিভিশন জুড়ে খবর আর খবর, দেশ-বিদেশের কোথায়, কোন আনাচে-কানাচে কি হচ্ছে.. সব খবরই আসে, শুধু আমারটা ছাড়া। সাংবাদিক ভাইয়্যারা বোধ হয় আমার উপর খুব রাগ করে আছে, তাই আমার কোন খবর ছাপা হয় না কোথাও।

কবিতা লেখার পুরোনো ডায়রীটাও ছিড়ে গেছে আজ বেশ কয়েকদিন হলো, ঠিক করবো করবো করেও করা হচ্ছে না। বারান্দার টবে সখ করে লাগানো ফুলগাছগুলোও কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে দিন দিন।

বিষন্নতার কয়েকটি ঝিঁ ঝিঁ পোকার ঝিঁ ঝিঁ গান শুনে শুনে কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। দিনের বিদায়ে রাত আসে রাতের বিদায়ে দিন, ক্লান্তিহীন কলুর বলদের মতন সময়ের চাকাও ছুটতে থাকে সময়ের পিছু পিছু। আমি একাকি, বসে রই শুধু.. চারিধার আমার, যেন মরু ধু ধু.. নিশ্চল নিশ্চুপ মনে গেয়ে যাই নীরবতার গান। নীরবতা ভেঙে বার বার যাই, দূর রাখালের মধু-বাঁশীর টানে.. ফিরে আসি, সাথে করে নিয়ে আসি একরাশ হতাশার মেঘ আর দুইমুঠ হতাশার বালি।

৭১টি মন্তব্য ৬৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×