somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নানা ধর্মের মাঝে মিল সমূহ - বিবিধ প্রসঙ্গ ২

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


০১) সনাতন উপনিষদে আছে ”ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ” অর্থাৎ- একমাত্র ঈশ্বর জগতের সবকিছু বেষ্টন করে আছেন।
কোরাণে আছে ”ওয়া কানাল্লাহু বিকুল্লে শাইঈম মুহিত”।

০২) সংস্কৃত একটি শ্লোক আছে ”অসিত গিরি সমং স্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুর তরুবর শাখা লেখনি পত্রমুর্বী লিখতি যদি গৃহিত্বা সারদা সর্বকালং তদপিন্ডব গুনানামীশ পারং ন যাতি” অর্থাৎ- সমস্ত সাগরে নীল পর্বত মিশ্রিত করে যদি কালি তৈরী করা হয়, আর সমগ্র বৃক্ষরাজি-শাখা যদি কলমে পরিণত হয়, আর পৃথিবীরূপ বিস্তৃত কাগজে যদি অনন্তকাল ধরে লেখা হয় তবুও ঈশ্বরের গুনসমুহের সীমা পাওয়া যাবে না।
কোরাণে বলে ”ওলাও আন্না মাফিল আরদে মিন শাজারাতিনআকালা মুউ ওয়াল বাহারু ইয়ামুদ্দুহু মিমবাদিহি ছাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ।” অর্থাৎ-পৃথিবীর সমুদয় বৃক্ষরাজি যদি কলম হয় আর সমস্ত সমুদ্র ও আরও অতিরিক্ত সাত সমুদ্র কালি হয়, তবুও আল্লাহর গুনাবলীর কথা লিখে শেষ করা যাবেনা।


০৩) প্রাচীন মিশরীয় দেবতা আতম ও সিথ থেকেই আদম ও শীশের আগমন। (The crescent and the bull)

০৪) সনাতন ধর্মানুযায়ী আদি দেবকে নর-নারায়ন ঋষি বলা হয়ে থাকে, কারণ নরের মধ্যে নারায়নের বিকাশ হয়েছিলো বলেই তিনি নর-নারায়ন। বাইবেলে আছে ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে আদমকে সৃষ্টি করেন (আদি, ১ঃ২৭)।
হাদিসে আছে- ”খালাকাল আদামা আলা সুরতিহি” অর্থাৎ- আল্লাহ আদমকে নিজ আকৃতিতে তৈরী করেন।
ইনসান শব্দটি ইনস্ ধাতু থেকে উৎপন্ন। ইনস্ এর দ্বিবচন হলো ইনসান অর্থাৎ যার ভিতর দুটি আত্মার (মানুষ ও স্রষ্টা) মিলন হয়েছে।

০৫) সনাতন ধর্মানুযায়ী; নর-নারায়ন-কে সৃষ্টির পর স্রষ্টা ঘোষণা করেন ”অবতারং করিয্যামি তত্র মা মর্চয় প্রিয় (আনন্দ সংহিতা ১৭/২৭.২-২৮.১)” অর্থাৎ- সবাই যেন এই অবতারের অর্চনা করে।
কোরানেও আছে- আল্লাহ আদমকে সিজদা করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছিলেন (২ঃ৩৪)।

০৬) বাইবেলের মতে আদমের পাঁজর থেকে ইভ/হবা/হাওয়াকে সৃষ্টি করা হয় (আদি, ২ঃ২২-২৩)।
অনুরূপ দেখা যায় আদি দেবের ঊরু থেকে এক নারীর উৎপত্তির কথা (স্কন্ধ পূরাণ ৫/৩/১৯২/৪১-৪)। ঊরু থেকে জন্ম নেওয়ায় সেই নারীর নাম ঊর্বশী (নিরুত্ত ৫/১৩)।

০৭) আদি দেবকে কাম দেব দ্বারা পরীক্ষা করা হয়েছিলো (বিষ্ণু ভাগবত পুরাণ ১১/৪/৭-১৬)।
একই রকম দেখা যায় কোরানে আদমকে শয়তান দ্বারা পরীক্ষা করার ব্যাপার।


ক্রমশ...



"প্রাককথন"

"একক ঈশ্বর প্রসঙ্গ"

"বিবিধ প্রসঙ্গ"
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৩
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×