![]()
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তোলপাড় করা আল্লামা আহমেদ শফির ওয়াজের একটি ভিডিও চিত্রে দেখা যায়, তিনি সুরা আযহাবের ৩৩ নং আয়াত উদ্ধৃত করে নারীদের উদ্দেশ্যে বলছেন, “এই মহিলারা, ঘরের চার দিউয়ারির মধ্যে তোমরা থাকো। ঘরের বাহিরে ঘুরাফেরা করিও না। কে বলছে, আল্লাহপাক বলছে। হুজুরের আগের জামানায় মহিলারা বেপর্দায় চলাফেরা করতো। ঘর থেকে বাইর হইয়ো না তোমরা। উলঙ্গ অবস্থায় ঘুরাফেরা করিও না রাস্তা-ঘাটে, হাটে-মাঠে। সাবধান, মার্কেটিং করতে যাবেন না। ছেলে আছে, স্বামী আছে এদেরকে বলবা মার্কেটিং করার জন্য, তোমরা কেন যাইবা? তোমরা শুধু স্বামীকে অর্ডার করবে, এই জিনিস আনো, ওই জিনিস আনো, এই জিনিস নিয়া আসো। অর্ডার করবেন ছেলেকে অর্ডার করবেন বইসা বইসা আপনি কেন কষ্ট করবেন? আপনি স্বামীর ঘরের মধ্যে থাইকা স্বামীর আসবাবপত্র এগুলা হেফাজত কইরবেন। ছেলে-মেয়ে, ছেলে সন্তানকে লালন পালন করবেন। এগুলা আপনার কাজ। আপনে বাহিরে কেন যাবেন?”
ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, কোরানের কোনো কোন আয়াত যখন "এবং" (ওয়া) দিয়ে শুরু হয় তখন সেই আয়াতটার আগের আয়াতটাও পড়ে নেওয়া দরকার - তাতে আয়াতের মুল বিষয়টা বুঝা যায় ভাল ভাবে। নইলে খন্ডিত বা ভূল ব্যাখ্যার সুযোগ তৈরি হয়। ভিডিওচিত্রে মাওলানা শাফি যে আয়াতটা বলেছেন - তা ছিলো সুরা আযহাবের ৩৩ নং আয়াত - যা শুরু হয়েছে ‘ওয়াকারনা’ মানে "এবং থাকো" দিয়ে । এই ‘এবং’ এর কারনেই আগের আয়াতটা উল্লেখও জরুরী ছিলো। কিন্তু মাওলানা শফি সেটি উল্লেখ করেন নি।
সূরা আযহাবের (৩৩.৩২) আয়াতে বলা হয়েছে, হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। মাওলানা শফি নবী পত্নীদের উদ্দেশ্য নাজিল হওয়া আয়াতের এই অংশটুকু উদ্ধৃত করেননি। তিনি আয়াতের পরের অংশটুকু উদ্ধৃত করেছেন যেখানে বলা হয়েছে, (৩৩:৩৩) তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, কোরানের আয়াতে স্পষ্ট করে বলঅ হয়েছে, "হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও"। কিন্তু আল্লামা শফী এই আয়াতের বরাত দিয়ে সকল নারীকে "চারদেওয়ালের ভিতরে" আটকানোর নির্দেশনা দিয়েছেন।যা কোরানের নির্দেশনাকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের শামিল।
এ প্রসঙ্গে বিশিষ্ট ব্লগার ও অনলাইন এক্টিভিষ্ট আবু সাঈদ জিয়া উদ্দিন বলেন, শফী সাহেবের ওয়াজের ভিডিও টি শুনে অবাক হইনি । কারন ওল্ড স্কুল অব থটসের এই ধরনের চিন্তাই ছিলো। উনি মুলত প্রাচীনপন্থী চিন্তার মানুষ এবং নারীদের গৃহবন্দী করে সকল সমস্যার সমাধান খুঁজেন। কিন্তু যদি আমরা ওমর (রা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


