পর্যটন স্পট ‘জাফলং’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিলেটে পর্যটকদের প্রধান আকর্ষণ প্রকৃতি কন্যা জাফলং। সিলেট শহর থেকে গাড়ীতে দুই ঘন্টার দূরত্বে অবস্থিত এই জাফলং। তাই সিলেটে ঘুরতে আসলে আপনি আসতে পারেন তামাবিল সীমান্তের কাছাকাছি জাফলং এলাকায়। এখানে আসার পথেই আপনি পাবেন পাক-ভারত বৃটিশ উপনিবেশের সবশেষ স্বাধীন রাজ্য জৈন্তাপুর। দেখতে পারেন জৈন্তা রাজবাড়ীও। জাফলংয়ের কাছাকাছি আসলেই বিস্ময় বিমুগ্ধ হয়ে আপনি দেখবেন দূর দিগন্তে আকাশচুম্বি পাহাড়। মনে হবে অনেকণ ধরে এই পাহাড়কে ল্য করেই আপনি এগুচ্ছেন। জাফলং পৌঁছার আগে দূরের এসব পাহাড়ে দেখা যায় অসংখ্য ছোট ছোট ঝর্ণা। এখানকার তামাবিল সীমান্তের ওপারে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। জাফলংয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের মাঝে রয়েছে পিয়াইন ও সারি নদী। এই পিয়াইন নদী দিয়ে ট্রলারে করে বিশ পঁচিশ মিনিট গেলে দেখতে পাবেন দুই বিশাল দুই পাহাড়ের সংযোগ সেতু। যার নাম ডাউকি ব্রিজ। প্রতিদিন এখান থেকে শত শত ট্রাক সারি বালু যায় দেশের বিভিন্ন অঞ্চলে। নদীতে বড়ো বড়ো পাথর যেন এক একটি দ্বীপ। পিয়াইন ও সারি নদীর প্রসিদ্ধ এই সারি বালু সারাদেশের বিভিন্ন স্থাপনার নির্মাণ কাজে ব্যবহার করা হয়। নদীর এপারে দাঁড়িয়ে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। বিশাল পাহাড়ের ঢালে গড়ে ওঠা এ শহর দেখে মুগ্ধ হবেন না এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর। এখানে রয়েছে বিশাল পাথুরে সাম্রাজ্য। সারা বছর জাফলং কোয়ারি থেকে পাথর সংগ্রহ করে শ্রমিকরা। এরপর নৌকায় করে পৌঁছে দেয় সারাদেশে। এছাড়া জাফলংয়ে গড়ে উঠেছে স্টোন ক্র্যাশিং বা পাথর কাটা শিল্প। এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত স্টোন ক্র্যাশিং বা পাথর কাটার মেশিন। তবে পাথর কাটার মেশিনগুলোকে এভাবে অগোছালো না রেখে এক জায়গায় আনার পরিকল্পনার কথা জানালেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। চারপাশের আকাশচুম্বি পাহাড় আর পাহাড়ের কোলে মুগ্ধ করা মেঘের এমন হাতছানি আপনি বাংলাদেশের খুব কম জায়গায় পাবেন।
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।