ভারতবর্ষের লোকজনের গায়ের রঙ বাদামী বাদামী ধূসর কেন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দ মুজতবা আলী
একটি ব্যাখ্যা দিয়েছিলেন একজন জার্মানের কাছে, 'সৃষ্টিকর্তা প্রথমে মাটি দিয়ে মানুষ তৈরির পর ফেরেশতাদের কাছে স্পেসিমেনগুলো
দিয়ে বললেন ওভেনে একটু পুড়িয়ে দুনিয়াতে পাঠিয়ে দেয়ার জন্য। ফেরেশতারা জানতেন নতুন তৈরি মানুষের ব্যাপারে সৃষ্টিকর্তা খুব
সংবেদনশীল। তাই ভয়ে ভয়ে অল্প পুড়িয়েই ওভেন থেকে বের করে ফেললেন। ঠিকমতো পোড়ানো হলো না। রঙটা রয়ে গেল সাদাটে।
সৃষ্টিকর্তা আর কী করেন। সেসব পাঠিয়ে দিলেন ইউরোপে। এরপর
আরেক গ্রুপ তৈরি হলো। এবার ফেরেশতারা বেশি পুড়িয়ে
ফেললেন। সেগুলো পাঠানো হলো আফ্রি কায়। তৃতীয়বার গিয়ে
ঠিকমতো পোড়ানো হলো। এই শেষ গ্রুপের মানুষ পাঠানো হলো
ভারতবর্ষে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


