somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের গতি বাড়াতে দেশের সকল সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেয়ার পরিকল্পনা সরকারের

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





দেশের সকল সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট (বাংলাগভনেট) শীর্ষক প্রকল্পের মাধ্যমে সরকারের ১৮ হাজার অফিস বা দফতরের মধ্যে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এ যোগাযোগ স্থাপিত হবে মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। এজন্য আগামী সপ্তাহেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ১৮ হাজার উন্নতমানের ট্যাবও প্রদান করা হবে, যেন সরকারি কাজে আরও গতিশীলতা আসে। ডিজিটাল দেশে গড়তে হলে ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ‘স্ট্রামিশন ডিজিটাল কানেকটিভিটি’ নামে আরেকটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এখন যেমন সরকারের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপন হচ্ছে, তেমনি নতুন প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকার ও জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। প্রত্যেক অফিসের প্রত্যেকটি বিভাগে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সারাদেশে এক লাখ ফ্রি ওয়াইফাই হটস্পট জোন করা হবে। সরকারি কাজে স্বচ্ছতা ও গতি আনতে ২০১৬ সালে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হবে। তখন ১৩শ‘ জিবিপিএস স্পিড পাওয়া যাবে। এছাড়া, জি ক্লাউডে যাওয়ার জন্য পৃথিবীর পঞ্চম বৃহত্তর ডেটা সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন। দুইশ’ কোটি ডলারের এ প্রকল্পের কাজ শিগগির শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। কেবল প্রযুক্তিই পারে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই দুর্নীতি নির্মূল করা সম্ভব। আগে জমির পচরা তুলতেও মন্ত্রী, এমপি, ডিসির সুপারিশ লাগতো। কেবল প্রযুক্তির ব্যবহারের ফলে কোনো তদবির ছাড়াই এখন সে পচরা পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি পলিসি করেছেন। তিনি ৩০৬টি করণীয় নির্ধারণ করেছেন। এগুলোর মধ্যে বাংলাগভনেট প্রজেক্ট প্রথম পদক্ষেপ। জনগণের কষ্টার্জিত পয়সায় ও বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়নাধীন এ প্রজেক্টকে সফল করতে সবার সহযোগীতা প্রয়োজন। আশা করি সরকার খুব শীঘ্রই প্রকল্পটির পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×