পর্দার অন্তরাল থেকে অদৃশ্য সুতার টানে কলকাঠি নেড়ে অনির্দিষ্টকালের অবরোধের আগুনে আরও লাশ ফেলার মাধ্যমে ফায়দা লোটার গভীর ষড়যন্ত্র হচ্ছে দেশ-বিদেশে। এজন্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার বিষয়ে রাজনীতির চুলচেরা বিশ্লেষণে লাভ লোকসানের নানা হিসাব-নিকাশ কষছেন বিশিষ্ট জনেরা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহের সঙ্গে ফোনালাপ কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস সদস্যের স্বাক্ষর জালিয়াতির ঘটনার রেশ না কাটতেই রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। রিয়াজ রহমানকে বলির পাঁঠা করে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে অবরোধ আন্দোলনকে চাঙ্গা করার ছক কষা হয়েছে কিনা তা নিয়ে এখন জনমনে প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ যখন কোনভাবেই সচল ও সক্রিয় করা যাচ্ছিল না তখনই বিজেপির সভাপতি অমিত শাহের সঙ্গে ফোনালাপ ও যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস সদস্যের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় বেশ বেকায়দায় পড়ে যায় তারা। এই ঘটনায় দেশ-বিদেশে যখন জোটের নেতৃত্বদানকারী দল হিসেবে বিএনপির ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয় তখনই ঘটে রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনাটি। রিয়াজ রহমানকে যে হত্যার উদ্দেশে হামলা করা হয়নি তা প্রাথমিক তদন্তে অনেকটাই নিশ্চিত হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। তার ওপর হামলার ঘটনাটিকে এক সুদূরপ্রসারী পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করা হচ্ছে। ক্ষমতার জন্য মরিয়া হয়ে খালেদা জিয়া এখন লাশের রাজনীতি শুরু করেছেন। তিনি জনগণের সঙ্গে আর কত প্রতারণা করবেন?
ক্ষমতার জন্য মরিয়া হয়ে খালেদা জিয়া এখন লাশের রাজনীতি শুরু করেছেন। বলির পাঁঠা বানাতেই কি রিয়াজের ওপর হামলা?
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।