ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুত সরবরাহ সহজতর করতে কাজ করছে সরকার। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে দেশের ৭০ শতাংশের অধিক লোক বিদ্যুত সুবিধা ভোগ করছে। এ লক্ষ্যে বিদ্যুতের সরবরাহ বাড়াতে এর সিস্টেমলস কমানোরও চেষ্টা হচ্ছে। বর্তমানে বিদ্যুতে সিস্টেমলস ১০ শতাংশের কম। তবে যেহেতু বিদ্যুত উন্নয়নে গ্যাস দরকার। আমাদের সমুদ্রসীমায় গ্যাস পাওয়া গেলেও তা ব্যবহার উপযোগী করতে ১০ বছরেরও বেশি সময় লেগে যাবে। তাই বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার নতুন নতুন বিদ্যুত কেন্দ্র স্থাপনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বিদ্যুত বিনিময় ব্যবস্থা চালুর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন ভারত থেকে বিদ্যুত আনা হচ্ছে। মিয়ানমার, নেপাল ও ভুটান থেকে বিদ্যুত আনার চেষ্টা করা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বেসরকারী খাতের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। দেশের বেশিরভাগ শিল্প এলাকাতেই চাহিদা অনুযায়ী বিদ্যুত (৩৩ কেভি ভোল্টেজ) নেই। সাধারণ ফিডার থেকে শিল্প কারখানাগুলোতে বিদ্যুতের লাইন দেয়া হয়েছে। যেখান থেকে আবাসিক খাতেও বিদ্যুতের লাইন দেয়া হয়েছে। তাই শিল্প খাত ন্যায্য বিদ্যুত বঞ্চিত হচ্ছে। শিল্প কারখানা এবং আবাসিক উভয় খাতে যাতে সমানভাবে বিদ্যুৎ পায় সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত এবং ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।