somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিতে দিন বদলে গেছে পটুয়াখালীর বাউফল

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ-পঁচিশ বছর আগের কথা। পটুয়াখালীর বাউফল শহরের মানুষ ঘর থেকে বাইরে বের হলে জুতা কিংবা স্যান্ডেল হাতে নিয়ে বের হতো। এখন আর সে দৃশ্য চোখে পড়ে না। ঘর থেকে কেউ স্যান্ডেল হাতে নিয়ে বের হয় না। বর্তমান সরকার পৌরশহরে একটি ঘরের জন্য একটি পাকা রাস্তা করে দিয়েছে। বর্তমান সরকারের গত দুই বছরের এ উন্নয়ন হয়েছে। যাতায়াত ব্যবস্থার উন্নতির কারণে শহরের মানুষের জীবনজীবিকার মান পরিবর্তন হয়েছে। কাদামাটি পথ হেঁটে যেতে হয় না। ঘর থেকে বের হলেই পাকা রাস্তা। স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছে। পরিবহন সুবিধা বেড়েছে। মোটরবাইক কিংবা রিক্সা নিয়ে বাড়িতে যেতে পারেন। বাউফল পৌরশহরের গত দুই বছরে ৫শ’ ৩০টি বাড়ি ও ঘরের সামনের সংযোগ রাস্তা পাকা করা হয়েছে। দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে বাকি রাস্তাগুলোর। এ ছাড়াও শহরটি এখন আলোকিত করা হয়েছে। দুই কিলোমিটার সড়কের পাশে স্ট্রীটলাইট দেয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে আড়াই কিলোমিটার ড্রেন। শহরের ১ ও ২ নং ওয়ার্ডের খালের পারে ইকো-পার্কের নির্মাণ কাজ চলছে। দুই কিলোমিটার সিসি ও ৭ কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়েছে। পানীয়জলের সুবিধার জন্য এক শ’ গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। দ্রুত এগিয়ে চলছে কয়েকটি প্রকল্পের কাজ। পাশাপাশি বিভিন্ন স্থাপনা নির্মিত হওয়ায় সৌন্দর্য বর্ধন করা হচ্ছে শহরের। ২০-২৫ বছর আগেও এলাকার বাড়ি-ঘরের পাশে ঝোপঝাড় ছিল। সন্ধ্যা হলেই শৃগালের ডাক শোনা যেত। ওই সময় এই শহরের একটি মাত্র রাস্তা পাকা ছিল। আর সব রাস্তাই ছিল কাঁচা। বর্ষার সময় কাদাপানি ভেঙ্গে যাতায়াত করতে হতো। এখন শহরের সব রাস্তাঘাট পাকা। অল্প সময়ে এই পরিবর্তন এলাকাবাসীদের বিমোহিত করেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এ শহরের ব্যাপক উন্নয়ন দেখে আমি বিস্মিত। এক সময় পথঘাট ছিল অন্ধকারাচ্ছন্ন। চলাচল করতে অসুবিধা হতো। এখন পথঘাট আলোকিত। সড়কবাতি বসানো হয়েছে। পথচারীর চলাচলে আর অসুবিধা হয় না। এলাকাবাসী মনে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন বলেই মাত্র দুই বছরের মধ্যে এ শহরের ব্যাপক পরিবর্তন করা সম্ভব হয়েছে। জনগণ বর্তমান সরকারের পক্ষে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বাউফল শহরকে একটি আলোকিত শহরে পরিণত করা সম্ভব হবে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×