ভূমি প্রশাসন ব্যবস্থার উন্নয়নকল্পে ভূমি অফিস নির্মাণসহ ৭ প্রকল্প অনুমোদন সরকারের
০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের ৬১ জেলার ১৩৯ উপজেলা এবং ৫০০ ইউনিয়নসহ মোট ৬৩৯ নতুন ভূমি অফিস নির্মাণসহ ৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩ হাজার ৫১১ কোটি ৬৯ লাখ টাকা। দেশে বিদ্যমান উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো অতি পুরাতন ও জরাজীর্ণ। ফলে জমির রেকর্ড ব্যবস্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যেই পাঁচটি পর্যায়ে দেশের মোট ৩৪৫টি উপজেলা এবং এক হাজার ১৪টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত ভূমি অফিস নির্মাণ প্রকল্পে ষষ্ঠ পর্যায়ের এ অংশ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৭ কোটি ২৫ লাখ টাকা। ইতোমধ্যেই ১৯৮৫ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত ৫টি পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন মিলে মোট এক হাজার ৩৫৯টি ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ পর্যায়ে দেশের ৬১টি জেলার উপজেলা ও ইউনিয়ন মিলে মোট ৬৩৯টি ভূমি অফিস নির্মাণের জন্য ৫৯৬ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভূমি প্রশাসন ব্যবস্থার উন্নয়ন ঘটবে, তেমনি জনগণ উন্নত সেবা পাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন