
মাঘের শীত বাঘের গায়ে! তাই শীতটা মনে হয় এখন মাঘ মামাই উপভোগ করছে।আমাদের এদিকে শীত নেই বললেই চলে। প্রকৃতিতে কেমন ফাগুন ফাগুন ভাব।
এই শীতে ব্লগে একটা বিষয় খেয়াল করলাম,সকালের দিকে পোষ্ট কম আসে । তারপর বেলা যত বাড়ে ততই পোষ্টের সংখ্যাও বাড়তে থাকে।
এর কারনটা আমার মনে হয় এই শীত কাল। ফাগুন এলে নিশ্চয় সকালের দিকে বেশি-বেশি পোষ্ট দেখতে পাব সামুতে।
বরাবরের মতই এবারও বেশ কিছু ব্লগারের নাম নিয়ে কাব্যকনা লিখতে বসেছি। যারা ব্লগারদের নাম নিয়ে লেখালেখি পছন্দ করেন না তারা এই পোষ্ট থেকে দূরে থাকুন। সবাইকে শীত সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি তাহলে-
৩৪/ ** কি হবে এত টাকা কড়ি
চিরস্থায়ী নয় তো এ ধরা
জ্ঞানী ব্লগার চেনের সবাই
উনি ** অপ্সরা **।
৩৫/ ** রোগের আগেই ভালো
নিয়ে নেয়া টিকা
সব সময় হাসি খুশি
আপু ** আলোরিকা **।
৩৬/ ** খুব দ্রুত চলে যায়
সুখের সে ক্ষন
সামু ব্লগে স্বাগতম
** নিয়াজ সুমন **।
৩৭/ ** বেঁচে আছ এতেই কর
প্রভুর সুকুর
তিনি খুব জিনিয়াস
**পদ্ম পুকুর **।
৩৮/ ** খেলা কি ভাল লাগে
না হলে ছয়-চার
সবার প্রিয় উনি
ভাই ** গেম চেন্জার **।
৩৯/ ** না বুঝে বলনা কথা
ক্ষতি হবে বাপু
উনি খুব ফ্রেন্ডলি
** ইতি সামিয়া ** আপু।
৪০/ ** জীবনের সাফল্য
আর কত দূর
নিজেও জানেন না
ভাই ** রাজীব নুর **।
৪১/** মনে-মনে রোজ তুলি
কত শত ছবি
কবিতা তার খুবই প্রিয়
** ভাবুক কবি **।
৪২/ হাসি খুশি মানুষ উনি
সবার প্রতি কি টান
ভালবেসেই হলেন ফতুর
** বিলিয়ার রহমান **।
৪৩/ ** কথা উনি যাই বলেন
সবই নাকি ঠিক
কবিতা লেখা তার হবি
** জাহিদ অনিক **।
৪৪/ কিউট চেহারা
কেড়ে নেয় সব মেয়েদের মন
তবু প্রেমে নয় পাগল
** স্নিগ্ধ শোভন **।
আগের পর্ব গুলি পড়তে চাইলে এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



