somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ সুযোগ সীমিত সময়ের জন্য!

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সজীব ভাইয়ের ফোন,কিরে এই প্রচন্ড গরমেও তুই বাড়ি এলি না যে?
আমি বললাম, বাড়ি যাওয়ার জন্য প্রচন্ড গরম কি একটি উপলক্ষ। সজীব ভাই বললেন, অবশ্যই এই প্রচন্ড গরম বাড়ি আসার জন্য একটি বড় উপলক্ষ।গরমে আম-কাঁঠাল পাকবে আর সেই আম কাঠাল খাওয়ার জন্য বাড়ি আসবি না। আমি বললাম,আম-কাঠাল খাওয়া একটি উপলক্ষ হতে পরে তাই বলে প্রচন্ড গরম কি করে একটি উপলক্ষ হয়! সজীব ভাই ধমক দিয়ে বললেন,সব সময় বেশি কথা বলিস আমি আসতে বলেছি তুই আসবি। এতক্ষনে আসল কথাটি বললেই তো হত।
পরেদিন সকালে বাড়ির উদ্দেশ্য বাসে উঠে বসলাম।খুলনা হয়ে যশোরে যাব,এই প্রচন্ড গরমেও কারও কোন কাজ থেমে নেই,বাস ভর্তি মানুষ।বাস কোন স্টান্ডে থামলে সাথে সাথে বিভিন্ন রকমের হকাররা বাসে উঠে পড়ছে। এমনিতে গরমের জ্বালা তার উপর জ্বালা হকারের।
বসুন্দিয়া বাস স্টান্ডে আসতেই এক সাথে তিনজন বাসে উঠে প্রায় একই সাথে বলতে লাগল,এই লিচু পাকা টসটসে লিচু নিবেন। ৫০টি মাত্র ২০ টকা!
কেউ কিনল কি কিনল না বুঝতে পারলাম না। দুজন নেমে গেছে এক জন এখনও আছে বাস আস্তে আস্তে চলতে শুরু করেছে। ছেলেটার বয়স কত আর হবে খুব বেশি হলে দশ। এই বয়সেই জীবিকা অর্জনে নেমে পড়েছে।আমার সামনে আসতে বললাম, কত করে লিচু?
নেন ভাইজান ৫০টি মাত্র ২০ টাকা। লিচু গুলো ছোট পলিথিনের ব্যাগে বাধা।লাল টকটকে তবে একটু ছোট ছোট।বাজার হিসেবে দাম খুবই কম। ১০০ টি লিচুর দাম ৪০ টাকা পড়ে।আমি ছেলেটিকে বললাম কম হবে না? না ভাইজান এক দাম।
ছেলেটিকে দেখে কেমন মায়া হল । ওর হাতে থাকা ছয়টি প‌্যাকেটই কিনে নিলাম। মনে হল ও খুব খুশি হয়েছে। মানুষকে কত সহজেই খুশি করা যায়।
বাস ঝিকরগাছা বাস স্টান্ডে থামলে নেমে পড়লাম। এখন প্রায় দুপুর মাথার উপরে উত্তপ্ত সূর্য শরীরটাকে পুড়িয়ে দিচ্ছে।একটা জায়গা দেখে লিচু গুলোর প‌্যাকেট নিয়ে বসে পড়লাম। এই লিচু নিবেন লিচু পাকা টসটসে লিচু।৫০টি মাত্র ৩০ টাকা। এরই মধ্যে অনেক খরিদদার হাজির তারা আমার লিচু দেখছে। কেউ বলছে, ভাই কম হবে না? আমি হাসি মুখে বললাম এক দাম। হঠাৎ সামনে সজীব ভাই এসে হাজির।
কিরে নীল লিচুর ব্যবসা শুরু করলি কবে থেকে?
এই তো কিছুক্ষন আগে থেকে সজীব ভাই।ছয় প‌্যাকেট ছিল এখন মাত্র এক প‌্যাকেট আছে আপনি নিতে পারেন।
নিলাম এখন বাসায় চল তোর এই ছাগলামি আর ভাল লাগে না। খেয়েছিস সকালে।
না খাইনি এখনো। এখন তো আমি দুবেলা খাই আর এক বেলে উপোস থাকি।
এই পাতলা শরীরে আবার ডায়েড করছিস! ডায়েট না সজীব ভাই এটা দ্রব্য মূল্যর উর্ধ্বগতীর বিরুদ্ধে আমার মত সাধারন জনগনের একটি নিরব প্রতিবাদ।
দেখলে না এক হাওড় ডুবল আর চালের দাম হু হু করে বেড়ে গেল। আমাদের এত বড় দেশ একটি জেলা ডুবলে কি হয়? তার জন্য সব কিছুতে ওই এক কারন দেখাতে হবে। আসলে এসব খোড়া যুক্তি দেখিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী অকারনে মুনাফা লুটছে। আর সরকার দেখেও না দেখার ভান করছে।আমার তো মনে হয় এ দেশে এক বছর কোন ধান উৎপাদন না হলেও চালের কোন ঘাটতি পড়বেনা।
হ্যা বুঝেছি এখন তোকে আর বক বক করতে হবে না। তাড়াতাড়ি বাড়ি চল। রাতে জমিয়ে গল্প করা যাবে।ও হ্যা ভুলেই গেছি দু তিন দিন পরে তো রমাজান চল কিছু বাজার করে নিয়ে যায়।
সজীব ভাইয়ের সাথে বাজার করতে গিয়ে ভালই অভিজ্ঞতা হল। আসন্ন রমজান উপলক্ষে সব কিছুরই দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। এক দোকানদারের কাছে জানতে চাইলাম ভাই সব কিছুর এত দাম কেন?
দোকানদার তার ক্লোজাপ দিয়ে মাজা দাত বের করে বলল, বোঝেন নাই রোজা আইতাছে।
রমাজন উপলক্ষে যেখানে সকল মুসলিম দেশে কে কত ছাড়ে পন্য বিক্রি করতে পারে সেই প্রতিযোগীতা করে সেখানে এ দেশে প্রতিযোগীতা চলে কে কত মুনাফা লুটতে পারে। সত্যি আজব আমার দেশ। রমজান উপলক্ষে যে যত পার মুনাফা লুটে নাও এ সুযোগ সীমিত সময়ের জন্য!
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:২২
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×