somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** অভয় দিলে কিছু কথা বলতে পারি....... **

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোহিঙ্গা সমস্যা সমাধানে কি ব্যর্থ হবে বাংলাদেশ?

ইতিমধ্যে লাক্ষ লাক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।এখনও পর্যন্ত প্রতিদিন এদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে।রোহিঙ্গাদের নিয়ে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।
অনেক দেশ সাহায্যর হাত বাড়িয়ে দিলেও রোহিঙ্গাদের নিয়ে স্থায়ী সমাধানের কথা কেউই বলছে না।বাংলাদেশের সবচেয়ে বন্ধু দেশ! ভারতও এ ব্যপারে কিছুই বলছে না।রোহিঙ্গদের এদেশে কত দিন উদ্বাস্ত হিসেবে রাখা যাবে?একটি মানুষকে আপনি হয়তো কিছু দিন সাহায্য দিয়ে সহযোগিতা করতে পারেন কিন্তু দিনের পর দিন কি তাকে সাহায্য দিতে গিয়ে আপনি হাফিয়ে উঠবেন না? রোহিঙ্গা ইস্যুতে আমাদের অর্থনিতী বাজার ইতি মধ্যেই সরগরম।সামনে আরও কি দিন আসছে সেটা আমাদের কল্পনার বাইরে হয়তো।এখন প্রশ্ন একটাই রোহিঙ্গা সমস্যা সমাধানে কি ব্যর্থ হবে বাংলাদেশ?

ঝাঁজ কি শুধু বেড়েছে পেয়াজের?

৩০ টাকার পেয়াজ এক লাফে বেড়ে ৬০ টাকা হয়ে গেছে!যারা দৈনিক কাঁচা বাজার করেন শুধু তারাই জানেন ঝাঁজ শুধু পেয়াজেরই বাড়েনি।ঝাঁজ বেড়েছে প্রতিটি পন্যই।এই ঝাঁজ হয়তো আর সহজেই কমবে না।এদেশে জিনিস-পত্রের দাম বাড়তে কোন ইস্যু লাগে না।আর ইস্যু পেলে তো কোন কথায় নেই।
দিন আনা দিন খাওয়া মানুষের জন্য এখন সময়টা অনেক কঠিন যাচ্ছে।এই সরকারের নির্বাচনী ইশতেহারে মনে হয় দশ টাকা দরে চাল খাওয়ানোর কথা ছিল।
কিন্তু এখন সেই দশ টাকা দরের চাল কেনা মনে হয় শুধু স্বপ্নেই সম্ভব।
একটা দেশের প্রধান খাদ্যের দাম বেড়ে গেলে সে দেশের সাধারন জনগনের চলতে যে কত কষ্ট হয় তা কি সরকার বুঝবে?
একটা মানুষের আয়ের বেশির ভাগ যদি তার প্রধান খাদ্য মেটাতেই চলে যায় তবে অন্য চাহিদা কি ভাবে পূরন করবে?
এই সব ভাবতে বসলে মাথায় আর কিচ্ছু আসে না।দেশের সাধারন জনগন এই আমারা আসলে কতটুকু ভাল আছি এটাই যেন এখন লাক্ষ টাকার প্রশ্ন।


আবার আসছে নির্বাচন!

সামনে আবার নির্বাচন আসছে।তৈরী থাকুন ঝুড়ি ঝুড়ি নির্বাচনী ইশতেহার শোনার জন্য।নেতাদের মুখে শুনবেন গরিব বান্ধব ইশতেহার!
কিন্তু ক্ষমতায় গেলে সবাই সেই গরিবের পেছনেই লাথি মারে।আসলে গরিবের সত্যিকারে কেউ নেই যে গরিবের দুঃখ বুঝবে।
গরিবরা এত কিছু চায় না তারা চায় দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে বেঁচে থাকতে।গরিবরা সেই খাওয়ার নিশ্চয়তাটুকুও দিন দিন হারিয়ে ফেলছে।
নেতারা হয়তো বলবেন এ দেশে কেউ না খেয়ে নেই।আচ্ছা আপনি কয়টা পরিবারে যেয়ে খোঁজ নিয়েছেন তারা তিন বেলা খেয়েছে কিনা?
অনেক কিছু বলতে ইচ্ছে করে।কিন্তু অনেকে বলেন,এই সব কথা বলে কি লাভ।লাভ আসলেই নেই তবুও মনে ক্ষোভ ঝেড়ে ফেলা বলে তো একটা কথা আছে।
আর আপনি ইচ্ছে করলেই কি এদেশে মন খুলে কথা বলতে পারবেন?এদেশে মন খুলে কথা বলাতেও বাধা।
তাই কি আর বলব?তবে অভয় দিলে কিছু কথা বলতে পারি..........

ছবিঃ কায়সার মাহমুদ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×