somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*** এই সময়...... ***

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



*** আগে খুব মন দিয়ে পত্রিকা পড়তাম।আর এখন পত্রিকার পাতা জুড়ে কত খবর কিন্তু পড়ার মত কোন খবর পাইনা।শুধু শিরোনাম দেখেই পত্রিকা পড়া শেষ!
কি পড়বেন পত্রিকার পাতায়?যে খবর আছে তার বেশিরভাগই হতাশার আর না পাওয়ার।খুন-ধর্ষন আর পরকীয়ার।
আগে যখন কোথাও খুনের খবর শুনতাম তখন খুব ভয় লাগত।আর এখন এই সব খবরে কিছুই হয়না।সব আমাদে গা সওয়া হয়ে গেছে।
পত্রিকায় এখন আমরা আর পজিটিভ কোন খবর প্রত্যাশা করি না।উন্নয়নের যে খবর পড়ি তা হয়তো আমাদের কাছে রুপকথার মত মনে হয়।
ব্যাংক থেকে জনগনের কোটি কোটি টাকা মেরে খাচ্ছে মুষ্টিমেয় কিছু লোক সে খবর পড়ে আমরা নির্বিকার থাকি।মনে হয় এই টাকা মেরে খাওয়া তাদের যেন জন্মগত অধিকার ছিল।আর অনলাইন পত্রিকার খবরের কথা তো আনপারা জানেনই।যে খবর পড়লে আমাদের প্রজন্ম কিছুই শিখবে না।তারপরও দিন শেষে আমরা অপেক্ষায় থাকি কিছু ভাল খবর পাওয়ার জন্য।

*** ছোট থাকতে শিক্ষকদেরকে অবাক চোঁখে দেখতাম।তাদেরকে কখনই সাধারন মানুষ মনে হত না।
এখনও কোন শিক্ষককে দেখলে শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে।
শিক্ষকরা সবসময় আমাদের সমাজে পরম শ্রদ্ধার পাত্র।আমরা এই শিক্ষকদের ভালবেসে বলি,মানুষ গড়ার কারিগর।
সত্যি তখন খুব খারাপ লাগে যখন দেখি আমাদের দেশে এই শিক্ষকরাই খুব অবহেলিত।নিজেদের সামান্য নায্য অধীকারের জন্য তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ঘর ছাড়তে হয়।নিজেদের অধীকার আদায় করার জন্য আমরন অনশন করতে হয়।
সবাই বলে,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশে উন্নত।অথচ যারা জাতিকে শিক্ষিত করার জন্য নিজের সবটুকু প্রচেষ্টা ঢেলে নিষ্ঠার সাথে এই মানুষ গড়ার কাজটি সুনিপুন ভাবে করে যান তাদেরকেই আমরা চরম অবহেলা করছি!ধিক সেই জাতিকে যারা তাদের মানুষ গড়ার কারিগরকে নুন্যতম বেঁচে থাকার মত একটা পরিবেশ তৈরী করতে পারেনা।ধিক সেই জাতিকে যারা তাদের মানুষ গড়ার কারিগরদের দিনের পর দিন চরম অবহেলা করে যায়।


*** রোজ গেলে কত ইস্যু তৈরী হয়।কিছু কিছু ইস্যুতে খবরের মাঠ গরম থাকে।আজকের হট ইস্যু দুদিন পরে কেউ মনে রাখে না।সব কিছু ছাপিয়ে এ কয়েকদিন যে ইস্যু এখনও গরম তা হল এবারের প্রচন্ড শীত।শীত যেন এবারে সবাইকে কাঁপিয়ে দিয়ে গেল।
শীত আসলেই আমাদের টনক নড়ে দরিদ্র মানুষের জন্য কিছু করার।কিন্তু এই টনক যদি প্রচন্ড শীত পড়ার আগেই নড়ত তাহলে হয়তো গরীব মানুষকে খুব বেশি কষ্ট করতে হত না।আমরা তো জানি কোন সময় বেশি শীত পড়ে তাহলে কি সরকারের উদ্যেগে আগে থেকেই গরীব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা যায় না?
আশা করি সামনের দিন গুলোতে প্রচন্ড শীত পড়ার আগেই সরকার বা অন্যান্য সেবা প্রতিষ্ঠান তাদের শীতকালীন সেবা কার্যক্রম শুরু করে গরীব মানুষের পাশে থাকবেন।এই শীতে সবাই ভাল থাকুক সে প্রত্যাশায় করছি।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×