বাংলাদেশ
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা ত্রিশ লক্ষ মৃতদেহের নাম রেখেছি- বাংলাদেশ। ক্রসফায়ার গল্পের বিশ-মিনিট-বন্দুকযুদ্ধ শেষে উদ্ধার করা একটি দেশী রাইফেল, তিন রাউন্ড গুলি, চারটি গুলির খোসা এবং একটি মৃতদেহকে আদর করে ডেকেছি- বাংলাদেশ। পল্টনের পথে কুকুরের মতো লাঠিপেটায় খুন হওয়া যুবকের নাম দিয়েছি- বাংলাদেশ। ছিনতাইকালে ধৃত কিশোরের গায়ে কেরোসিন ঢালতে ঢালতে উচ্চারণ করেছি- বাংলাদেশ। সিঁড়িতে পড়ে থাকা বঙ্গবন্ধুর লাশকে বলেছি- বাংলাদেশ। রমনার বটমূলে দলাপাকানো মৃতদের নামে গেয়ে উঠেছি- বাংলাদেশ। জেলের নিরাপদ হেফাজতে খুন হওয়া চারজন পুরুষকে বলেছি- বাংলাদেশ। চন্দ্রিমা উদ্যান, মিলন, বসুনিয়া, নূর হোসেন, বাদল, রাজু চত্বর, আহসান মাস্টার, একুশে আগষ্ট, সিপাহী-জনতার উত্থাণ, পিলখানা, আর সিরাজ সিকদারের নাম রেখেছি- বাংলাদেশ।
আমাদের ক্রুরতার নাম লিখেছি- বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন