আমি ঠিক তোমার মত হতে চাই ,ঠিক তোমার মত
যেভাবে আমার বাসনা গুলো খোলাম কুচির মত
আছড়ে পরে তোমার প্রস্তর কঠিন হৃদয় নামক যন্ত্রের ওপারে
তেমনি করে চূর্ণ করে দিতে চাই আদরের খোলসে মোড়ানো
তোমার আদিম কাম এর ঠুনকো স্ফটিক গেলাস
নাগিনীর সহস্র ছোবলে ছিন্ন ভিন্ন করে দিতে চাই
তোমার লোভ লকলক জিভ খানি .................
দেখতে চাই
বিষাক্ত প্রেম কেমন করে নীল করে ফেলে
তোমার ওই আগাগোড়া মিথ্যে মেশানো শরীর
আমি ঠিক তোমার মত হতে চাই,ঠিক তোমার মত
দেখতে চাই প্রতিরাতে নিস্শ্পেষন এ রত তুমি,
আমার চোখের জল যেভাবে তোমার ঘামের সাথে মিশিয়ে
নির্বিকার থাক, সেভাবে আমি থাকলে কেমন করে
সহ্য করে তোমার গৌরব ...তোমার পৌরুস্য...........
আমি ঠিক তোমার মত হতে চাই,ঠিক তোমার মত
দেখতে চাই ....ভুল ভালবাসার ,ভুল ফাদে পরে
প্রতিদিন হয় কি না তোমার আত্মার ক্ষরণ,
যে ক্ষরণ এ একটু একটু করে তলিয়ে যাচ্ছি আমি।
একটা দিনের জন্য,একটা ঘন্টার জন্য,একটা মিনিটের
একটা সেকেন্ড বা সেকেন্ডের ট্রিলিয়ন ভাগ এর
এক ভাগ সময়ের জন্য হলেও
আমি ঠিক তোমার মত হতে চাই ,ঠিক তোমার মত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




