আচ্ছা ধরা যাক, ডেনমার্কের কোন কার্টুনিস্ট যদি ঐ বিতর্কিত কার্টুনটি না একে, নরওয়ের কোন কার্টুনিস্ট আঁকত তাহলে আমরা কি সামহোয়্যার ইন বাংলা ব্লগ-এ আর আসতাম বা লিখতাম?
আগামী 10ই ফেব্রুয়ারি বাদ জুম্মা ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস ঘেরাও কর্মসূচী দেয়া হয়েছে। নরওয়ে ও সুইডেন দুটি নরডিক দেশ যারা এই বিতর্কিত কার্টুনটির সাথে কোনভাবেই সম্পর্কিত নয়, তবুও ইউরোপের এবং ডেনমার্ক -এর প্রতিবেশি দেশ হওয়াতে তাদের দূতাবাসে চরম নিরাপত্তা নেয়া হয়েছে। তাদেরও নাকি ঘেরাও করা হবে।
সামহোয়্যার ইন একটি নরওয়ে ভিত্তিক কোম্পানি তাই ভাবলাম আপনাদের প্রশ্নটা করে দেখি আপনারা কি করতেন, যদি নরওয়ের কোন কার্টুনিস্ট ঐ বিতর্কিত কার্টুনটি আঁকত -- আসতেন আর সামহোয়্যার ইন ব্লগ-এ? লিখতেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



