somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একস্ট্রাপোলেশন বনাম ইন্টারপোলেশন

১২ ই জানুয়ারি, ২০০৬ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী, 2006 খ্রিষ্টাব্দ।

বিগত দুইটি পোস্টের পর, ধর্ম ও রাজনীতির গ্যাড়াকলে পড়ে আমার তৃতীয় লেখার বিষয় হিসেবে অবশেষে বিজ্ঞানকে বেছে নিলাম । দেখা যাক এই লেখাটি কোথায় নিয়ে যায় আমাকে/আমাদের!!

প্রথমেই লেখার শিরোনাম- এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া প্রয়োজন। একস্ট্রাপোলেশন হল সেই ধারণা বা বিষয় যা কিনা পূর্বে ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি ঘটবে বা ঘটতে পারে তার ব্যাখ্যা দেয়। একস্ট্রাপোলেশন-একটি জটিল বিজ্ঞান যেখানে সফলতার সম্ভাবনা এবং হার অনেক কম। অপরদিকে, ইন্টারপোলেশন বেশ সরল । শুরুতে আর শেষে কি ঘটেছে তা জেনে নিয়ে, মাঝখানে কি হয়েছে তা বের করার চেষ্টাই করে ইন্টারপোলেশন । স্বভাবতই, ইন্টারপোলেশন-এর সফলতার হার একস্ট্রাপোলেশন-এর চাইতে অনেক বেশি এবং একস্ট্রাপোলেশনও যে একটি গুরুত্তপূর্ণ বিষয় সেটাও বোধগম্য। পরিসংখ্যান, অর্থনীতি, ইনডাসট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে জোতির্বিদ্যার মত বিতর্কিত বিজ্ঞানও একস্ট্রাপোলেশন-এর ব্যবহার করে আসছে।

দৈনন্দিন জীবনে একস্ট্রাপোলেশন-এর ব্যবহারও কিন্তু কম নয়! বলাই বাহুল্য যে, সেসব একস্ট্রাপোলেশন-এর সফলতার সম্ভাবনা বড়ই কম। যেমন, ছোট বেলায় বাচ্চা খেলনা গাড়ি খুলে দেখলে, মা বাবা একস্ট্রাপোলেশন করেন যে, বড় হয়ে সে প্রকৌশলী হবে, যদিও সে বড় হয়ে প্রকৌশলী নাও হতে পারে, হতে পারে অন্য কোন পেশাজীবি- অথবা গাড়ি চোর বা অটোমোবাইল মেকানিক!!

ভবিষ্যত বলা, হাইপোথিসিস বা প্রকল্প আর একস্ট্রাপোলেশন-এর মধ্যে তফাত এটাই যে একস্ট্রাপোলেশন- কে খন্ডানো যায় না, যতক্ষন না পর্যন্ত তা ভুল প্রমাণিত হয়। যেমন, আমি যদি বলি যে, মানব সভ্যতা 60 মিলিয়ন বছর-এর মধ্যে গ্যালাক্সির সকল রহস্য ভেদ করে ফেলবে তাহলে এই একস্ট্রাপোলেশন ভুল প্রমাণের জন্য, "ভুল প্রমাণের দাবীদার বর্তমানের কাউকে" আগামি 60 মিলিয়ন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে!!

2006 খ্রিষ্টাব্দ -এর জানুয়ারি মাসে আমার করা কিছু এঙ্ট্রাপোলেশন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম:

1. চরম সম্ভাবনার আই.সি.টি. ক্ষেত্রের এই বাংলাদেশে তথ্য প্রযুক্তির সত্যিকারের বিপ্লব ঘটতে আরও 100 বছর লাগবে। সাবমেরিন কেবল-এর সঠিক বাস্তবায়ন 2006 সালে কিছুই হবে না। চলতি মোবাইল ও আকাশ সংস্কৃতি দেশ ধ্বংসের প্রভাবক বৈ কিছু নয়।

2. পৃথিবীর বুকে বাংলাদেশ নামের এই দেশটি যতদিন থাকবে, ততদিন ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা আর রাজনীতি এ দেশে চলবে।

3. পৃথিবীর বুকে বাংলাদেশ নামের এই দেশটি যতদিন থাকবে, 1971 এর "রাজাকার"-এর ধারাবাহিকতা ও তাদেন মদদ-দানকারীরা টিকে থাকবে।

4. পৃথিবীর শীর্ষ দুর্নর্ীিতপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ আরও অন্তত 10 বার প্রথম হবে।

5. পৃথিবীর শীর্ষ পাঁচ এইডস রোগীর দেশ হিসেবে বাংলাদেশ আগামী 20 বছরের মধ্যে স্থান করে নেবে।

6. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বর্তমান ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা শিক্ষিত বেকারের হার চরমভাবে বাড়াবে আর সেই সাথে বাড়াবে ধ্বংসের নুতন নুতন বানিজ্যিক বেসরকারী বিশ্ববিদ্যালয়, যেগুলোতে সূত্রপাত ঘটবে, এইডস ও শিক্ষিত বেকারের গোরাপত্তন।

7. বাংলাদেশের মেয়েদের ধুমপান ও মাদক সেবনের হার (প্রকাশ্যে) আগামী 10 বছরের মধ্যে আশংকাজনক হারে বেড়ে যাবে।

8. আমার এই লেখায় 25টির বেশি মন্তব্য পোষ্ট হবে না!!

সম্মানিত পাঠক, আমি মনে প্রাণে চাই আমার প্রতিটি একস্ট্রাপোলেশন-ই ভুল হোক!! আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৬ দুপুর ১:১০
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×