আমার অস্ট্রেলিয়া প্রবাসী এক বন্ধুর কথায় 10ই জানুয়ারি আমি "সামহোয়্যার ইন"-এ "মঈন" নামে রেজিষ্টার করি এবং ঈদ-এর আগের রাতেই (10ই জানুয়ারি) আমার সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তা ধারা " হায় ঈদ-- কি বিচিত্র এই খুশি" এই টাইটেলে "সামহোয়্যার ইন"-এ আমার প্রথম লগ পোষ্ট করি। নিজের আজগুবি চিন্তার শেষে, পুরা ব্যাপারটিকেই আমি আমার চাপাবাজি হিসেবে আখ্যায়িত করি। ঘটনা কিন্তু এতটুকুই। সব ঠিক মতই চলছিল! কমেন্ট পোষ্ট-এ "সাচ্চা রাজাকার" নামধারীর কমেন্ট আমাকে আপসেট করে নি, করেছে তার "নাম"এই কথাটি কমেন্টে একজন বলেছে যা আমি আগেই মেনে নিয়েছি। আমি বিশ্বাস করি, ওপেন ফোরামে যে কেউ যে কোন নাম নিয়ে পোষ্ট দিতেই পারে, ভাল কথা। কিন্তু "রাজাকার" শব্দটির সাথে আমার ব্যক্তিগত কোনরকম কমপ্রোমাইজ নেই, হোক তা কৌতুক করে, হোক তা সিরিয়াস। আমি ব্যক্তিগতভাবে কিছূতেই মেনে নিতে পারি নাই যে "সামহোয়্যার ইন"-এর এত সুন্দর বাংলা ওয়েব লগ এর প্রচেষ্টায় "রাজাকার" কেন? আমি আমার ফোন নং দিয়ে তাকে বলি সে যেন এই নাম নিয়ে আর পোষ্ট না দেয় আর যদি তার সাহস হয় আমাকে যেন ফোন করে। এর পর উর্দু ভাষায় আমাকে ভৎসনা করে উলটা তার 2 টি ফোন নং দিয়ে "সাচ্চা রাজাকার" আমাকে "ব্রা" (ব্রাদার) বলে সম্মোধন করে এবং বলেন আমি আমার মা-এর দুধ পান করে থাকলে যেন তাকে ফোন করি। স্বভাবতই আমি তাকে পাল্টা কটু কথা বলতে থাকি এবং এ জাতীয় কমেন্ট পোষ্টিং-এর কনট্রলের জন্য সাইট মডারেটরের সাহায্য কামনা করি। এরই মধ্যে 2টি গ্রুপ তৈরি হয়ে গেল- একদল আমাকে সাপোর্ট দিল আর আরেক গ্রুপ অশ্লিলল কমেন্ট পোষ্টিং-এ লিপ্ত থাকল। 13ই জানুয়ারি সাইট মডারেটরের আগমনে সকল আপত্তিকর পোষ্টিং-এর ( আমার এবং অন্যদের) সমাপ্তি ঘটলেও সূত্রপাত ঘটে গেল অন্য এক অধ্যায়ের। আমার লেখা " অবশেষে মডারেটর"-এর মন্তব্যগুলো পড়লে, যে কেউই বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। আমি কোন প্রতিবাদলিপি লিখছি না। আমাকে নিয়ে সকলেই হতাশ! অপবাক আমাকে সরাসরি কোট করে "হতবাক" টাইটেলের একটি লেখাও লিখে ফেলেছেন! মডারেটর নিজেও কি ভয় পেলেন? তা না হলে " অবশেষে মডারেটর"-এর মন্তব্য গুলো কেন এখনও ফিল্টার হল না? নাকি ফিল্টার হবার মত যথেষ্ট অশ্লিলল কমেন্ট পোষ্টিং নয় ওগুলো? নাকি মডারেটর কোন রাজনৈতিক চাপে পড়ে উধাও? আমি এখানে রাজনীতি নিয়ে লিখতে আসি নি, কিন্তু দেখলাম, ইন্টারনেটের এই সকল বাংলা রিলেটেড অংশগুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত ও পরিবেশিটত। অপবাক-এর আমাকে উদ্দেশ্য করে লেখার সঠিক ব্যাখ্যা উনি দিতে যেমন পারবেন না, ঠিক তেমনি প্রতিদিনের " সমালোচকের" সকল সমালোচনাও প্রহসন মাত্র যিনি নিজের সমালোচনা করা বা শোনার জন্য প্রস্তুত নন, কারণ তিনি বাংগালী, মানুষ নন !!
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

