এই লেখা 2য় বার মডিফাই করে পোষ্ট করছি, আশা করি মডারেটর উড়ায়ে দেবেন না এবার আর।
31শে ডিসেম্বরের বাংলালিংক-এর পাটির কিছুআপত্তিকর ছবি কি বাংলালিংক- এর মোবাইল ফোন সার্ভিস-এর কোয়ালিটির ক্ষেত্রে কোন ভূমিকা আদৌ রাখে?? তবে গ্রামীণ ফোন বা তাদের কোন ভক্ত মনে করে যে তাদের কোন পার্টিতে কেউ এ ধরনের কোন ঘটনা আজও ঘটায় নাই বলে তারা সুপিরিয়র! একটি ওয়েব সাইটে ছবি গুলো প্রকাশ করে, তার নিচে কেউ বা কারা এ কথাটিই বলে দিয়েছে সুন্দর করে! গ্রামীণ ফোন তো আর সরাসরি বলতে পারে না, তাই গ্রামীণ ফোন-এর কোন স্ট্যাফ বা পূজারী হয়ত করেছেন কাজটি।
গলায় বাংলালিংক-এর আই.ডি. ট্যাগ প্রমাণ করে যে মেয়েটি বাংলালিংক-এ কাজ করে, ভাল কথা। তবে যদি ব্যাপারটি মিথ্যাও হয় তাহলে বাংলালিংক-এর পক্ষে তো এরকম আরো 10/20 জন মেয়ে এনে পার্টিজমিয়ে ফেলার কথা-- এই একজন কেন? অন্য ছবিগুলোতে সুস্পষ্ট যে অনেক টুপি পড়া ও দাড়িওয়ালা লোক ঘটনাটির আশে পাশে উপস্থিত ছিলেন । এই মেয়েটির ঘটনা কি বাংলালিংক-এর গ্রাহক সংখ্যা বাড়াতে সাহায্য করছে/করবে?? নিজের কোম্পানির ইয়ারলি পার্টিতে ঐ কোম্পানির কোন কর্মকর্তা কি করল না করল তা দিয়ে কি কোন মোবাইল সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক, গ্রাহক সেবা, কল রেট ইত্যাদি বিচার করা যায়, পাঠক?? এই ছবি বাংলালিংক-এর "লেডিজ ফাস্ট" শ্লোগান-কে নাকি শেষ করে দিয়েছে!!!
বলে রাখা জরুরি যে, আমি বাংলালিংক-এ কাজ করি না এবং আমি গ্রামীণ ফোন-এর একজন অনেক পুরাতন গ্রাহক!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

