কত টপিক নিয়েই না লিখলাম। এক বন্ধুতো বলেই বসলো, আমি যেন লিখে যাই, আর তা থেকে যেন তাদের মত মানুষেরা "জ্ঞান" অর্জন করতে পারে! ক্রিটিসিজম আরকি!
এককালে মিউজিক করতাম। অনেকে এখানে অ্যালবাম/গান নিয়ে লিখেছেন। আমিও লিখি, কি আছে জীবনে?
"প্রেমাতাল" নাম-এ তাহসান-এর একটি গান শুনলাম আমার এক পছন্দের মানুষের অনুরোধে। ভাল টিউনে করা কাজ। অর্কেস্ট্রেশনও চমৎকার। "রোদেলা রাত" কিংবা "জোৎস্না দিন"-এর মত শব্দের ব্যাবহার গানটিকে করেছে আকর্ষণীয়। " কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি, কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা?" দূরালাপনে সেই মিষ্টি কবিতা কেউ কি শোনায় আজকাল? বি.টি.আর.সি. দেশের মোবাইল কোম্পানিগুলোকে ফ্রি কথার অপশন বন্ধের আদেশ জানাতো না তাহলে। মিষ্টি কবিতা শোনানো, বের করলে, অভিভাবকদের কাছ থেকে প্রচুর অভিযোগ পেতেন না বি.টি.আর.সি.-এর কর্মকর্তারা!
কবিতা শুনেই "চোখে শিকল পড়িয়ে প্রেম অাঁকছ"। বাহ! তবে " ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন, প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিখ্যেতা"--- এই লাইনদুটি ছিল আমার জন্য পারফেক্ট!! তবে প্রকৃতিই বলুন আর সৃষ্টিকর্তাই বলুন আমাকে ছ্যাকা দিয়েছেন।
গানের বেস গিটার ওয়ার্ক নাকি অর্থহীণ-এর সুমন-এর চাইতে ভাল? কি বলেন আপনারা?
পরিশেষে চিৎকার করে গান শেষ করতেই হল তাহসান-কে! শেষের হারমোনাইজেশন জঘন্য! ভাবের ঠেলায় বাঁচে না যে ছেলে, গানের গোড়ায় মন দেবে কি করে? অনেক সম্ভাবনা ওর গলায়। শুধু মেকি ভাবটা সরিয়ে দিক না!
তো শুরু হোক আমাকে পচানো? হা হা হা !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

