"বুলারদের বলছি , ফাজলামির একটা সীমা আছে। যুক্তিতে আসুন "-- এটা ছাড়া আর কোন কমেন্ট আমি আমার "সবের্াচ্চ ব্লগার" পোষ্টে লিখি নাই।
লুনা কাকে মাপ করলেন? কে তার কাছে মাপ চাইল? আল-আমিন দেখি আমাকে নিয়ে আলাদা পোস্ট দিয়েছে, ভাল। আসলে এটা কি ্ওর নিক না আসল নাম?? যেটাই হোক না কেন, দুটোই কলুষিত করে ফেলেছে সে, নিজের-ই অজান্তে।
একটা প্রোপোজাল- সামহোয়্যার ইন বাংলা ব্লগটিকে বাংলা আই.সি.টি. ব্লগ হিসেবে ঘোষণা দেয়া হোক, ঘোষ বাবুর কোন পোস্ট নিয়ে কিছু বলার থাকবে না আমার।
ফালতু কমেন্ট বাদ দিয়ে চিন্তা করে দেখেন, একটি ভাল লেখা অনেক সময়ের বিনিময়ে লেখেন ব্লগার-রা, টপ টেন-এ আসার জন্য নয়, আপনাদের ভাল লাগার জন্য, মূল্যবান মতামতের জন্য। দিনে 3 টি লেখা পোষ্ট করাও কষ্টসাধ্য ব্যাপার, হয় যদি তা চিন্তা আর শ্রম দিয়ে লেখা।
2 দিনে নিজের লেখা আরটিকলগুলোর 24 টির মত লেখা, সামহোয়্যার ইন-এ পেষ্ট করার পিছনে ঘোষ বাবুর কি উদ্দেশ্য, তারই ব্যক্তিগত মতামত লিখেছিলাম আপনাদের জন্য, আর কিছুই নয়। লিখেই দেখলাম, পাগল কুকুরগুলো তাদের সামনে রুটি ছিটানোর অপেক্ষাতেই ছিল কেবলমাত্র। আমাকে কেউই দয়া করে সাপোর্ট করবেন না যেন, ফ্যাসাদে পরে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
